সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা

শ্রীশ্রী জগন্নাথদেবের নবনির্মিত মন্দির উদ্বোধন

  • আপলোড সময় : ২১-০৪-২০২৬ ১২:৪৯:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৬ ১২:৪৯:২১ পূর্বাহ্ন
শ্রীশ্রী জগন্নাথদেবের নবনির্মিত মন্দির উদ্বোধন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য, বর্ণাঢ্য আনুষ্ঠানিকতা এবং ভক্ত-অনুরাগীদের ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দির। এ উপলক্ষে শুরু হয়েছে ৫ দিনব্যাপী শ্রীমদ্ভাগবত পাঠ ও লীলা কীর্তন মহোৎসব। সোমবার সকালে নবনির্মিত মন্দির উদ্বোধন উপলক্ষে আয়োজিত ধর্মীয় আলোচনা সভা পরিণত হয় এক মিলনমেলায়। ভক্তদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মন্দির কমিটির সহ-সভাপতি ও শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রভুপাদ নিত্যানন্দগোপাল গোস্বামী। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, প্রফেসর পরিমল কান্তি দে, অ্যাডভোকেট স্বপন কুমার দাস রায়, অরুণ নাগ, দেবদাস রায়, স্বরূপ দাস মহারাজ, যুগল কিশোর গোস্বামী এবং ব্রহ্মচারী প্রীতম মহারাজ। স্বাগত বক্তব্যে মন্দির পরিচালনা কমিটির সাধারণ স¤পাদক বিজয় তালুকদার (বিজু)। সভা সঞ্চালনা করেন আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘ, কেন্দ্রীয় কমিটির হিমাদ্রী রায় (প্রান্ত)। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লেখক সুখেন্দু সেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ স¤পাদক বিমল বণিক, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের পরিচালক রবিন আচার্য, শ্রী শ্রী দুর্গাবাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিকাশ রঞ্জন চৌধুরী (ভানু), কেন্দ্রীয় শ্মশানঘাট পরিচালনা কমিটির সভাপতি অরুণ চন্দ্র দে, চিত্তরঞ্জন তালুকদারসহ আরও অনেকে। আলোচনা সভার আগে প্রধান অতিথি প্রভুপাদ নিত্যানন্দগোপাল গোস্বামী আনুষ্ঠানিকভাবে মন্দির পুনঃপ্রতিষ্ঠার শুভ উদ্বোধন করেন। পরে ধর্মীয় আচার-অনুষ্ঠান, শ্রীমদ্ভাগবত পাঠ ও লীলা কীর্তনের মধ্য দিয়ে মহোৎসবের কার্যক্রম শুরু হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন

দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন