সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ

ভিজিট ভিসায় আর হজ করা যাবে না

  • আপলোড সময় : ২০-০৪-২০২৬ ১০:৪২:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৬ ১০:৪২:১৯ পূর্বাহ্ন
ভিজিট ভিসায় আর হজ করা যাবে না
সুনামকণ্ঠ ডেস্ক :: এবারের হজ মৌসুমকে সামনে রেখে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরব। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে যেকোনো ধরনের ভিজিট ভিসা দিয়ে হজ পালন করা যাবে না। পবিত্র মক্কা নগরীতে প্রবেশ নিয়ন্ত্রণ এবং হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই কড়াকড়ি আরোপ করা হয়েছে। সৌদি অভ্যন্তরীণ মন্ত্রণালয় জানিয়েছে, জিলকদ মাসের শুরু থেকে জিলহজ মাসের ১৪ তারিখ পর্যন্ত সময়কালে কেবল হজের আনুষ্ঠানিক অনুমতিপত্র (পারমিট) থাকলেই মক্কা ও পবিত্র স্থানগুলোতে প্রবেশের অনুমতি পাওয়া যাবে। এই সময়ের মধ্যে অনুমতি ছাড়া কেউ মক্কায় প্রবেশ করলে বা সেখানে অবস্থান করলে তা আইনত দ-নীয় অপরাধ হিসেবে গণ্য হবে। অবৈধভাবে হজ পালনের চেষ্টার শাস্তি হিসেবে বড় অঙ্কের জরিমানার বিধান রাখা হয়েছে। যথাযথ পারমিট ছাড়া ভিজিট ভিসাধারীরা মক্কা বা পবিত্র স্থানে প্রবেশের চেষ্টা করলে তাদের ২০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এ ছাড়া যেসব প্রবাসী বা ভিজিট ভিসাধারী হজ পালনের চেষ্টা করবেন, তাদের সৌদি আরব থেকে বহিষ্কার (ডিপোর্ট) করা হবে। পাশাপাশি পরবর্তী ১০ বছর তাদের সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞাও দেওয়া হবে। এই কঠোর ব্যবস্থার অংশ হিসেবে ওমরাহযাত্রীদের সৌদি আরব ত্যাগের সময়সীমাও কার্যকর করা হয়েছে। গত শনিবার (১৮ এপ্রিল) ছিল ওমরাহযাত্রীদের জন্য দেশত্যাগের শেষ দিন। নির্ধারিত সময়ের পর দেশটিতে অবস্থান করাকে আইন লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হচ্ছে। যদি কোনো সেবাদানকারী প্রতিষ্ঠান বা কো¤পানি ওমরাহযাত্রীদের অতিরিক্ত সময় অবস্থানের বিষয়টি কর্তৃপক্ষকে জানাতে ব্যর্থ হয়, তবে তাদের এক লাখ রিয়াল পর্যন্ত জরিমানা এবং আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে। এদিকে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, জিলকদ মাসের শুরু থেকে জিলহজ মাসের ১৪ তারিখ পর্যন্ত নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ পারমিট দেওয়া বন্ধ থাকবে। নাগরিক, প্রবাসী এবং জিসিসিভুক্ত দেশগুলোর নাগরিকদের ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর হবে। মূলত এই সময়ে কেবল হজের অনুমতিপত্র থাকা ব্যক্তিদের জন্যই মক্কায় প্রবেশাধিকার সীমিত রাখা হয়েছে। সৌদি অভ্যন্তরীণ মন্ত্রণালয় বলছে, বিশ্বের অন্যতম বড় এই জমায়েতে হজযাত্রীদের নিরাপত্তা, শৃঙ্খলা এবং নির্বিঘœ চলাচল নিশ্চিত করতে এই অপারেশনাল প্ল্যান হাতে নেওয়া হয়েছে। এ বছর প্রচারণার মূল স্লোগান নির্ধারণ করা হয়েছে- ‘অনুমতি ছাড়া কোনো হজ নয়।’ কর্তৃপক্ষ সাধারণ মানুষকে এই নিয়মগুলো কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে কোনো নিয়ম লঙ্ঘনের ঘটনা নজরে এলে জরুরি নম্বর ৯১১ (মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্ব প্রদেশ) এবং ৯৯৯ (অন্যান্য অঞ্চলের জন্য) কল করে জানানোর অনুরোধ করা হয়েছে। এদিকে মক্কায় সামাজিক যোগাযোগমাধ্যমে হজের জাল পারমিট বিক্রির অভিযোগে এক সুদানি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় হজযাত্রী এবং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে সরকারি নিয়ম কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে। মন্ত্রণালয় বলেছে, পারমিট ছাড়া হজ করা স্পষ্টত আইনের লঙ্ঘন। নিরাপত্তা বজায় রাখা, ভিড় ব্যবস্থাপনা এবং হাজিদের সুষ্ঠুভাবে ইবাদত পালনের সুযোগ নিশ্চিত করতে এই নিয়ম মানার কোনো বিকল্প নেই। সূত্র: গালফ নিউজ

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী