সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

হাসিনাকে ১৬ বছর সুযোগ দিয়েছি, সেই শক্তি আপনাদের নাই : সরকারকে এ টি এম আজহার

  • আপলোড সময় : ২০-০৪-২০২৬ ১০:৪১:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৬ ১০:৪১:১৬ পূর্বাহ্ন
হাসিনাকে ১৬ বছর সুযোগ দিয়েছি, সেই শক্তি আপনাদের নাই : সরকারকে এ টি এম আজহার
সুনামকণ্ঠ ডেস্ক :: সরকারকে গণভোটের গণরায় বাস্তবায়নে সংবিধান সংস্কারের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম। এর ব্যত্যয় ঘটলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, আমরা হাসিনাকে ১৬ বছর সুযোগ দিয়েছি, সেই শক্তি আপনাদের নাই। গত শনিবার রাজধানীর বিজয়নগরে ১১ দলীয় ঐক্য আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সরকারের উদ্দেশে এ টি এম আজহারুল ইসলাম বলেন, সংখ্যাগরিষ্ঠতার ভয় দেখাবেন না। সংখ্যাগরিষ্ঠতা মানুষকে ক্ষমতায় রাখে না। আপনাদের চেয়ে আরও বেশি আসন পেয়েছিল আওয়ামী লীগ রাতে নির্বাচন করে। সেই সংখ্যাগরিষ্ঠতা আওয়ামী লীগকে রক্ষা করতে পারেনি। শুধু রক্ষাই নয়, দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে জনগণের রায়কে উপেক্ষা করলে জনগণের আসামির কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হবেন। জামায়াতের এই নায়েবে আমির বলেন, আমরা সবচেয়ে কষ্ট পেয়েছি আজকে সরকারের মেয়াদে দুই মাস পূর্তি হওয়ার আগেই জনগণকে দাবি আদায়ের জন্য রাজপথে নামতে হয়েছে। আমরা সরকারকে বলতে চাই রাজপথের আন্দোলন কিন্তু আপনাদের জন্য ভালো বার্তা দেবে না। জনগণ দাবি আদায় করা পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে মন্তব্য করেন এ টি এম আজহার। সরকারি দলের উদ্দেশে তিনি বলেন, আপনারা ক্ষমতায় কীভাবে এসেছেন বাংলাদেশের জনগণ জানে। জনগণ থেকে স¤পূর্ণ ভোট পেয়ে আজকে আপনারা ক্ষমতায় নাই। আপনাদের পায়ের তলা থেকে মাটি সরে যাওয়া শুরু করেছে। জনগণের ভাষা বুঝুন। জনগণকে মাঠে আন্দোলন করতে বাধ্য করবেন না। সরকারের দুই মাস হতে না হতেই আবার চাঁদাবাজি শুরু হয়েছে বলে অভিযোগ করেন জামায়াতের এই নেতা। তিনি দাবি করেন, চাঁদাবাজিতে দেশের জনগণ অতিষ্ঠ হয়ে গিয়েছে। সরকারি দল থেকে মব সৃষ্টি করার অভিযোগও করেন তিনি। সরকারের উদ্দেশে বলেন, আপনারা প্রকারান্তরে জনগণকে উসকিয়ে দিচ্ছেন মব সৃষ্টি করে আপনাদের ঘেরাও করার জন্য। এই কালচার বন্ধ করুন। এই কালচার বন্ধ না করলে জনগণও কিন্তু সেই কাজে অভ্যস্ত হলে দেশে কোনো শান্তি আসবে না, আপনারাও শান্তিতে থাকতে পারবেন না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স