দিরাইয়ে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ
- আপলোড সময় : ২০-০৪-২০২৬ ১০:১৯:০২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২০-০৪-২০২৬ ১০:১৯:০২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
দিরাইয়ে গরীব, এতিম ও অসহায় এসএসসি পরীক্ষার্থী ছাত্রীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করেছে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপ। রবিবার বিকেল ৫টায় দেশের একমাত্র আবাসিক গরীব-এতিম ও অসহায় মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশ ফিমেইল একাডেমীর ৪৮ জন পরীক্ষার্থীর মাঝে এ সামগ্রী বিতরণ করা হয়।
প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে একাডেমীর অধ্যক্ষ নাজমা বেগমের সভাপতিত্বে এবং দিরাই পিস ফ্যাসিলিটেটর গ্রুপের সমন্বয়কারী সামছুল ইসলাম সরদার খেজুর ও ইয়থের লিপিকা বিশ্বাসের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট সিলেট অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী নাজমুল হুদা মিনা, তাড়ল ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য রুফিয়া আক্তার, কর্ণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রুবেনা আক্তার, কবি মহসিনা খাতুন রুমি ও শাম্মী আক্তার।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন একাডেমির শিক্ষিকা আকিবুন নেছা, নুসরাত ফারজানা, দিরাই কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজিয়া সরদার, ইয়থের আশরাফ উদ্দিন, ইউসুফ খান, মাহফুজুর রহমান, দূরপতি নন্দী, সুবর্ণা আক্তার ইমা, বাবলী প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ