সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ

২০ বছরেও নির্মাণ হয়নি সেতুর সংযোগ সড়ক

  • আপলোড সময় : ২০-০৪-২০২৬ ০৯:৩৬:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৬ ০৯:৩৭:৪৫ পূর্বাহ্ন
২০ বছরেও নির্মাণ হয়নি সেতুর সংযোগ সড়ক
আকরাম উদ্দিন::
দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের উত্তর বক্তারপুর-নয়াগাঁও লক্ষ্মীপুর ও বোগলাবাজার দুই ইউনিয়নের সংযোগে নির্মিত একটি সেতু দীর্ঘ ২০ বছর ধরে অচল অবস্থায় পড়ে আছে। দ্রুত মেরামত ও উভয় পাশে অ্যাপ্রোচে মাটি ভরাট করে চলাচল উপযোগী করার দাবি স্থানীয়দের।
স্থানীয় সূত্রে জানাযায়, দোয়ারাবাজার উপজেলা এলজিইডি কর্তৃপক্ষ ব্রিজটির মূল পাকা নির্মাণকাজ স¤পন্ন করলেও দুই পাশে সংযোগ সড়ক (অ্যাপ্রোচ) নির্মাণ কিংবা মাটি ভরাট করা হয়নি। ফলে ব্রিজটি কার্যত ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে আছে। দীর্ঘ দুই দশক পেরিয়ে গেলেও এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। এলাকাবাসী জানান, পূর্বে এখানে একটি চলাচলযোগ্য সড়ক ছিল। কিন্তু ঢলের পানির প্রবাহে সেটি ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে স্থানীয়দের দাবির প্রেক্ষিতে ব্রিজ নির্মাণ করা হলেও সংযোগ সড়ক না থাকায় মানুষের ভোগান্তি দূর হয়নি। বর্তমানে ব্রিজটি দাঁড়িয়ে থাকলেও তা কোনো কাজে আসছে না। এই ব্রিজটি চালু হলে বক্তারপুর, উত্তর বক্তারপুর, নয়াগাঁও, ভাঙাপাড়া, ইদ্রিছপুর ও জিরারগাঁওসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের যাতায়াত সহজ হবে এবং যানবাহন চলাচলও স্বাভাবিক হবে। ভাঙাপাড়ার বাসিন্দা বিলাল হোসেন, নয়াগাঁওয়ের হানিফ মিয়া ও রায়হান মিয়া, শান্ত মিয়াসহ অনেকে বলেন, দীর্ঘদিন ধরে ব্রিজটি অচল পড়ে আছে। দ্রুত কাজ শেষ করে চালু করা হলে আমরা এই সড়ক দিয়ে সহজে চলাচল করতে পারবো। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য ব্রিজটির অ্যাপ্রোচের কাজ দ্রুত সম্পন্ন করা অত্যন্ত জরুরি। এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিয়ে ব্রিজটির অ্যাপ্রোচে মাটি ভরাট করে এটিকে চলাচল উপযোগী করবে এবং দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটাবে।
দোয়ারাবাজার উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ বলেন, এই কার্লভাট ব্রিজ এলাকায় গিয়ে খোঁজখবর নিয়ে বিষয়টি গুরুত্ব সহকারে দেখবো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী