সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ

বজ্রপাতে মৃত্যুর মিছিল থামাতে এখনই কার্যকর উদ্যোগ চাই

  • আপলোড সময় : ২০-০৪-২০২৬ ০৯:৩৪:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৬ ০৯:৩৪:৩৫ পূর্বাহ্ন
বজ্রপাতে মৃত্যুর মিছিল থামাতে এখনই কার্যকর উদ্যোগ চাই
সুনামগঞ্জে বজ্রপাত কেড়ে নিয়েছে আরো পাঁচটি তাজা প্রাণ। ধর্মপাশা, তাহিরপুর, দিরাই ও জামালগঞ্জে একদিনে পাঁচজনের মৃত্যু এবং সাতজন আহত হওয়ার ঘটনা শুধু শোকাবহ নয়, এটি আমাদের প্রস্তুতির সীমাবদ্ধতা ও অবহেলারও নির্মম প্রতিচ্ছবি। হাওরে ধান কাটার মৌসুমে এমন মৃত্যু এখন যেন নিয়মিত ঘটনায় পরিণত হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো- প্রতিবছর একই সময়ে, প্রায় একই পরিস্থিতিতে, কৃষক, শ্রমিক ও হাওরনির্ভর মানুষ বজ্রপাতের শিকার হচ্ছেন। তারা জীবিকার তাগিদে খোলা আকাশের নিচে কাজ করেন, কিন্তু তাদের সুরক্ষার জন্য পর্যাপ্ত ব্যবস্থা এখনও দৃশ্যমান নয়। আগাম আবহাওয়া সতর্কতা, বজ্রপাতের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা, নিরাপদ আশ্রয়কেন্দ্র কিংবা মাঠপর্যায়ে কার্যকর নিরাপত্তা পরিকল্পনার ঘাটতি স্পষ্ট। বজ্রপাতকে শুধু প্রাকৃতিক দুর্যোগ হিসেবে দেখলে চলবে না; এটি এখন জননিরাপত্তার বড় চ্যালেঞ্জ। বিশেষ করে হাওর অঞ্চলে ধান কাটার মৌসুমে ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। অথচ এই সময়ে বিশেষ সতর্কতা, শ্রমিকদের জন্য নিরাপত্তা নির্দেশনা, ইউনিয়ন পর্যায়ে মাইকিং, মোবাইল সতর্কবার্তা বা কৃষকদের জন্য অস্থায়ী নিরাপদ আশ্রয়কেন্দ্র, বজ্রনিরোধক দ- স্থাপনে কার্যকর উদ্যোগ খুব কমই দেখা যায়। সরকারের উচিত হাওরাঞ্চলকে বজ্রপাত-ঝুঁকিপূর্ণ বিশেষ অঞ্চল হিসেবে বিবেচনা করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা। খোলা হাওরে বজ্রনিরোধক টাওয়ার স্থাপন, পর্যাপ্ত তালগাছ বা উপযোগী বৃক্ষরোপণ, বজ্রপাত সতর্কীকরণ প্রযুক্তি সম্প্রসারণ এবং স্থানীয় প্রশাসনকে দুর্যোগ প্রস্তুতিতে আরও সক্রিয় করা জরুরি। একইসঙ্গে নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে হবে। বজ্রপাতে মর্মান্তিক এই প্রাণহানি আমাদের আবারও মনে করিয়ে দিল- প্রকৃতির সঙ্গে লড়াইয়ে শুধু ভাগ্যের ওপর নির্ভর করে থাকা যায় না। পরিকল্পনা, প্রস্তুতি ও প্রতিরোধই পারে এমন মৃত্যু কমাতে। আর একটি প্রাণও যেন অবহেলায় ঝরে না যায় - এই প্রত্যাশা করি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী