সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

জামালগঞ্জে এমআর টিকাদান এডভোকেসি সভা

  • আপলোড সময় : ২০-০৪-২০২৬ ০৯:৩২:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৬ ০৯:৩২:৩৪ পূর্বাহ্ন
জামালগঞ্জে এমআর টিকাদান এডভোকেসি সভা
জামালগঞ্জ প্রতিনিধি:: জামালগঞ্জে জরুরি এমআর (হাম-রুবেলা) টিকাদান কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা পরিষদ হলরুমে এমটিইপিআই আবুল কালাম আজাদের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈন উদ্দিন আলমগীর, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বন্দে আলী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিযুষ কান্তি মজুমদার, জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডা. শাহেদুল আলম ভুঁইয়া, সমাজসেবক আব্দুর রব, ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার, সাচনাবাজার ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ স¤পাদক আব্দুল্লাহ আল মামুন, কওমী মাদরাসার প্রতিনিধি মাওলানা আলী আকবর, ইসলামী ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাওলানা সিরাজুল ইসলাম, জামালগঞ্জ সংবাদের বিশেষ প্রতিনিধি আব্দুস সামাদ আফিন্দী। এছাড়াও সভায় স্বাস্থ্য বিভাগ, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অংশগ্রহণ করেন। সভায় এমআর টিকাদান ক্যা¤েপইন ২০২৬ সফল করতে সার্বিক প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। ২০ এপ্রিল থেকে ১০মার্চ পর্যন্ত উপজেলায় ২৩ হাজার ৩ শত ৩ জন শিশুকে ১২০টি কেন্দ্রে টিকাদান কার্যক্রমের আওতায় আনা হবে। সভায় বক্তারা বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে এমআর টিকা অত্যন্ত কার্যকর। তাই নির্ধারিত বয়সসীমার সকল শিশুকে টিকার আওতায় আনতে অভিভাবকদের সচেতন করতে হবে। কোনো শিশু যেন বাদ না পড়ে সে বিষয়ে সংশ্লিষ্টদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সভায় অংশগ্রহণকারীরা টিকাদান কর্মসূচি শতভাগ সফল করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স