সুনামগঞ্জ , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা দিরাইয়ে মোটরবাইক দুর্ঘটনায় আহত ২ সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামগঞ্জে দুই যুব সংগঠন পেল ১ লাখ ৭৫ হাজার টাকা অনুদান দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা, মাঠে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী সুনামগঞ্জে এসআরবি উইং কমান্ডার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত ছেলের হাতে মা খুন সীমান্তবর্তী পূজামন্ডপের নিরাপত্তায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না : এমপি নূরুল ইসলাম পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য শারদীয় দুর্গোৎসব ও সাম্প্রদায়িক সম্প্রীতি ‎জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে এমপির অনুদান, সিসি ক্যামেরা ও সড়ক সংস্কারে সহায়তা প্রশাসনের উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল লায়ন্স ক্লাব শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা

‎জামালগঞ্জে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার মৃত্যু

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ০৮:৫২:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ০৮:৫৬:৩৩ অপরাহ্ন
‎জামালগঞ্জে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার মৃত্যু
‎ ‎স্টাফ রিপোর্টার::
জামালগঞ্জ থানায় কর্মরত এসআই সুপ্রাংশু দে দিলু (৪৩) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। নিহত এসআই (নিঃ) সুপ্রাংশু দে দিলু মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বনটান গ্রামের বাসিন্দা সুজিত কুমার দে’র ছেলে। ‎
পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেলে জামালগঞ্জে নিজ ভাড়াটিয়া বাসায় অবস্থানকালে তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। পরে তার স্ত্রী তাকে দ্রুত জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক শিশু পুত্র রেখে যান। ‎
এ বিষয়ে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বন্দে আলী জানান, এসআই সুপ্রাংশু দে দিলু জামালগঞ্জ থানায় দীর্ঘদিন যাবত কর্মরত রয়েছেন। তার এই আকস্মিক মৃত্যু অত্যন্ত দুঃখজনক। তিনি দায়িত্বশীল ও কর্তব্যনিষ্ঠ একজন পুলিশ সদস্য ছিলেন। তার মৃত্যুতে আমরা একজন দক্ষ সহকর্মীকে হারালাম। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মাননীয় পুলিশ সুপারের অনুমতিক্রমে তার মৃত দেহ নিজ বাড়িতে প্রেরণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা

দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা