সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ

‎জামালগঞ্জে স্বেচ্ছাশ্রমে ফসল রক্ষা বাঁধ মেরামত

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ০৮:৪৭:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ০৮:৪৮:৫৫ অপরাহ্ন
‎জামালগঞ্জে স্বেচ্ছাশ্রমে ফসল রক্ষা বাঁধ মেরামত
স্টাফ রিপোর্টার::
টানা বৃষ্টিপাতে হাওরে পানি বৃদ্ধি পাওয়ায় ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন জামালগঞ্জ উপজেলার পাগনা হাওরের কৃষকরা। এ পরিস্থিতিতে ফসল রক্ষায় স্থানীয় কৃষক, জনপ্রতিনিধি ও এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ মেরামতে নেমেছেন।
‎রবিবার (১৯ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, গত কয়েক দিনের টানা বর্ষণে উজান থেকে নেমে আসা পানিতে পাগনা হাওরের একটি অংশ ইতোমধ্যে তলিয়ে গেছে। এতে হাওরের বিস্তীর্ণ এলাকার বোরো ধানসহ অন্যান্য ফসল হুমকির মুখে পড়েছে।
ফসল রক্ষায় ফেনারবাঁক ইউনিয়নের লক্ষীপুর গ্রামের প্রায় ৫ শতাধিক কৃষক ও স্থানীয় বাসিন্দা একযোগে কাজ করছেন। তারা মাটি কেটে বস্তায় ভরে দীর্ঘ বাঁধ নির্মাণের মাধ্যমে পানির প্রবেশ ঠেকানোর চেষ্টা চালাচ্ছেন।
স্থানীয় কৃষকদের অভিযোগ, নদী-খাল ও জলাশয় ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে। ফলে সামান্য বৃষ্টিতেই হাওরে পানি জমে ফসলের ব্যাপক ক্ষতির ঝুঁকি তৈরি হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফেনারবাঁক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজাদ হোসেন বাবলু, ইউপি সদস্য হাজী নবী হোসেন, গ্রামের প্রবীণ মুরব্বী জিয়া উদ্দিন, ইউপি সদস্য শাফায়েত উল্লাহ দয়াল, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম রানা, সমাজকর্মী জাকির হোসেন, শিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ‎স্থানীয়রা জানান, সরকারি সহায়তার পাশাপাশি টেকসই বাঁধ নির্মাণ ও খাল-নদী পুনঃখননের উদ্যোগ না নিলে প্রতিবছরই এমন দুর্ভোগ পোহাতে হবে কৃষকদের।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী