ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত
- আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ১০:০৫:৫৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ১০:০৫:৫৯ পূর্বাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে ট্রাক চাপায় দ্বিখ-িত হয়ে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে মোটরসাইকেল আরোহী শাহরিয়ার মিয়া (১৭) নামে এক তরুণের। তিনি এক ভালো ফুটবল খেলোয়াড় ছিলেন। শাহরিয়ার মিয়া সিলেটের বিশ্বনাথ উপজেলার তেঘরিয়া নোয়াগাঁও গ্রামের কমলা মিয়া বাবুর্চির ছেলে। তারা সপরিবারে দীর্ঘদিন ধরে জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রামে বসবাস করে আসছেন।
স্থানীয়রা জানান, ১৭ এপ্রিল শুক্রবার রাত প্রায় ১০ টার দিকে জগন্নাথপুর পৌর সদরের পশ্চিম বাজার এলাকায় টেম্পু স্ট্যান্ড নামক স্থানে একটি ট্রাক ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী শাহরিয়ার মিয়ার দেহ দ্বিখ-িত হয়ে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ট্রাক ও ট্রাকের চালককে আটক করে।
অপরদিকে, শুক্রবার রাত ২ টার দিকে নামাজে জানাজা শেষে শাহরিয়ার মিয়ার মরদেহ দাফন করা হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

জগন্নাথপুর প্রতিনিধি