ইয়াবাসহ যুবক আটক
- আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ১০:০৪:৫২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ১০:০৪:৫২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নে অভিযান চালিয়ে ৫৪ পিস ইয়াবাসহ ইমরান (২৮) নামে এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার মইনপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মো. খলিল মিয়ার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মইনপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে গ্রামের ঘাটে একটি নৌকায় তল্লাশি চালিয়ে ইমরানের হেফাজত থেকে ৫৪ পিস নিষিদ্ধ ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানের নেতৃত্বদানকারী সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. আতাউর রহমান সজীব জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কেনাবেচার তথ্য পেয়ে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। অভিযানে ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
অভিযানে সহকারী উপ-পরিদর্শক মো. মাহবুব আলম, মুত্তাকিন আহমেদ, সিপাহী বিশ্বজিৎ দাস, ময়নুল ইসলাম ও পলাশ দাসসহ অন্যরা অংশ নেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ