সুনামগঞ্জ , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাচনা বাজারের বন্ধ হাসপাতাল চালুতে প্রশাসনিক সুপারিশ জে-স্কয়ারের অনন্য আয়োজন ‘মেধা অন্বেষণ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত যাদুকাটা বালু মহাল ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক পাগল হাসানের গান রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের দাবি বজ্রপাত কেড়ে নিল ৫ প্রাণ মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম, স্বাস্থ্যমন্ত্রীকে বললেন প্রধানমন্ত্রী চলতি বছরই বিএনপির কাউন্সিল, আসছে বড় পরিবর্তন আগামীর ফ্যাসিজম হবে আরও ভয়াবহ : জামায়াত আমির হবিপুর-পুরান সিংচাপইড় সড়কের বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ ঘন ঘন লোডশেডিং, ভোগান্তিতে মানুষ দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী শহীদ হাফিজ হত্যার বিচার অবশ্যই হবে : এমপি কয়ছর আহমেদ এক মামলায় চিন্ময়কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন হরমুজ প্রণালী খুলে দিতে ইরানের প্রতি চীনের আহ্বান হাওরের ফসল রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান তুমি সব বোঝো মানি, যতটুকু বোঝো না ততটুকুই আমি দেশের ভাগ্য পরিবর্তন করতে পারেন কৃষকেরা : এমপি কয়ছর আহমদ হাওরে ‘নয়া দুর্যোগ’ জলাবদ্ধতা জনজীবনে শান্তি-নিরাপত্তা ফেরানোই সরকারের প্রধান অগ্রাধিকার

ছাতকে বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ১০:০৩:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ১০:০৩:৫৬ পূর্বাহ্ন
ছাতকে বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত
ছাতক প্রতিনিধি :: ছাতকে নিজের বসতঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আরশ আলী (৫৫) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ বড়কাপন গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় একজন কৃষক আরশ আলী। বসতঘরে বিদ্যুতের মেরামত কাজের জন্য পেশাদার কাউকে না পেয়ে তিনি চেষ্টা করছিলেন। এ কাজের কোন ধারণা না থাকায় অসাবধানতাবশতঃ তিনি বিদ্যুতায়িত হয়ে আহত হন। গুরুতর অবস্থায় কৈতক হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে ছাতক থানাধীন জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হযরত আলী ঘটনাস্থল পরিদর্শন কছেন। এ সময় ইউপি সদস্য আবদুন নুর, মুরুব্বি রেজা মিয়া তালুকদার, কবি আহমদ আল কবির চৌধুরী, মোহাম্মদ তাজ উদ্দিন, আবদুর রউফ, আতাউল হক, সাবেক মেম্বার গিয়াস উদ্দিন, হারিছ আলী, অযুদ মিয়াসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিবারের কোন অভিযোগ বা সন্দেহ না থাকায় মরদেহের ময়নাতদন্ত ছাড়াই দাফন স¤পন্ন হবে বলে জানাগেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জাউয়াবাজার পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ হযরত আলী।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স