সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ
হাওরাঞ্চলে বোরো ধান কাটায় শ্রমিক সংকট নিরসনে প্রশাসনের সিদ্ধান্ত

যাদুকাটা বালু মহাল ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ০৯:৫৭:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ০৯:৫৭:৫৬ পূর্বাহ্ন
যাদুকাটা বালু মহাল ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার যাদুকাটা বালু মহাল থেকে আগামী ১০ দিনের জন্য বালু উত্তোলন ও পরিবহন বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। হাওরাঞ্চলের কৃষকদের বোরো ধান কাটায় শ্রমিক সংকট নিরসনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার বিকেলে এ সংক্রান্ত আদেশ যাদুকাটা নদীতে নৌকাযোগে মাইকিং করে সর্বসাধারণকে অবহিত করেন উপজেলা সদর ইউনিয়নের তহসিলদার রুহুল আমিন। প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ২০ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত যাদুকাটা নদীতে সকল ধরনের বালু উত্তোলন ও পরিবহন কার্যক্রম বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে নিষেধাজ্ঞা অমান্য করে কেউ কার্যক্রম পরিচালনা করলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে। জানা যায়, হাওরাঞ্চলে বোরো ধান কাটার মৌসুমে ¤্রমিক সংকট দেখা দেওয়ায় কৃষকদের স্বার্থ বিবেচনায় প্রতি বছরের মতো এবারও এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের নির্দেশনা রয়েছে বলেও জানানো হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু বলেন, হাওরের কৃষকরা যেন কষ্টে ফলানো বোরো ধান কেটে, মাড়াই করে নিরাপদে ঘরে তুলতে পারেন, সেজন্যই শ্রমিক সংকট নিরসনে সাময়িকভাবে বালু মহালের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী