হাওরাঞ্চলে বোরো ধান কাটায় শ্রমিক সংকট নিরসনে প্রশাসনের সিদ্ধান্ত
যাদুকাটা বালু মহাল ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা
- আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ০৯:৫৭:৫৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ০৯:৫৭:৫৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলার যাদুকাটা বালু মহাল থেকে আগামী ১০ দিনের জন্য বালু উত্তোলন ও পরিবহন বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। হাওরাঞ্চলের কৃষকদের বোরো ধান কাটায় শ্রমিক সংকট নিরসনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার বিকেলে এ সংক্রান্ত আদেশ যাদুকাটা নদীতে নৌকাযোগে মাইকিং করে সর্বসাধারণকে অবহিত করেন উপজেলা সদর ইউনিয়নের তহসিলদার রুহুল আমিন।
প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ২০ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত যাদুকাটা নদীতে সকল ধরনের বালু উত্তোলন ও পরিবহন কার্যক্রম বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে নিষেধাজ্ঞা অমান্য করে কেউ কার্যক্রম পরিচালনা করলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।
জানা যায়, হাওরাঞ্চলে বোরো ধান কাটার মৌসুমে ¤্রমিক সংকট দেখা দেওয়ায় কৃষকদের স্বার্থ বিবেচনায় প্রতি বছরের মতো এবারও এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের নির্দেশনা রয়েছে বলেও জানানো হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু বলেন, হাওরের কৃষকরা যেন কষ্টে ফলানো বোরো ধান কেটে, মাড়াই করে নিরাপদে ঘরে তুলতে পারেন, সেজন্যই শ্রমিক সংকট নিরসনে সাময়িকভাবে বালু মহালের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ