সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করে না, তাদের কি বিশ্বাস করা যায় : প্রধানমন্ত্রী হাওরজুড়ে বজ্রপাত আতঙ্ক দোয়ারাবাজারে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ মানুষ হাওর থেকে ধান আনতেই নাভিশ্বাস এসআই সুপ্রাংশু দে’র মৃত্যুতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি’র শোক শ্রীশ্রী জগন্নাথদেবের নবনির্মিত মন্দির উদ্বোধন আজ শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নোনাজলে ডুবে যাচ্ছে স্বপ্ন, ডুবে যাচ্ছে একটি প্রজন্ম এসএসসি পরীক্ষার্থীসহ ৪ লক্ষাধিক গ্রাহকের ভোগান্তি ২০ বছরেও নির্মাণ হয়নি সেতুর সংযোগ সড়ক ‎জামালগঞ্জে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার মৃত্যু ‎জামালগঞ্জে স্বেচ্ছাশ্রমে ফসল রক্ষা বাঁধ মেরামত সাচনা বাজারের বন্ধ হাসপাতাল চালুতে প্রশাসনিক সুপারিশ জে-স্কয়ারের অনন্য আয়োজন ‘মেধা অন্বেষণ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত যাদুকাটা বালু মহাল ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক পাগল হাসানের গান রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের দাবি বজ্রপাত কেড়ে নিল ৫ প্রাণ মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম, স্বাস্থ্যমন্ত্রীকে বললেন প্রধানমন্ত্রী চলতি বছরই বিএনপির কাউন্সিল, আসছে বড় পরিবর্তন

হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ০৯:১৯:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ০৯:১৯:৩৮ পূর্বাহ্ন
হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে ‘বাংলাদেশের সংকট মোকাবিলায় আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে হেযবুত তওহীদ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা হেযবুত তওহীদের সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে এবং জেলা ছাত্র ফোরামের সভাপতি মো. ফুল মিয়ার সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক স¤পাদক মো. সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, নারীনেত্রী মাফিকুল বেগম সোহানা এবং সাবেক ফরেস্ট অফিসার মো. আপ্তাব উদ্দিন। এছাড়া বক্তব্য দেন ইসমাইল হোসেন, সানিয়া বেগম, সুলতানা মাহমুদ, সাদেম আলী, তুহিন মিয়া, মো. আতাউর রহমান, মো. আব্দুর নুর, সারোয়ার আলম, আহমেদ আল ফারেজ, দেওয়ান তাসাদ্দুক রাজা ইমন, আলাল মিয়া, নুর মিয়া ও আরমান আলী প্রমুখ। প্রধান আলোচক মো. সাইফুর রহমান বলেন, দেশ বর্তমানে নানা সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। সামাজিক অস্থিরতা ও নৈতিক অবক্ষয় দূর করে সুন্দর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আলোচনা সভা শেষে পাবলিক লাইব্রেরির সামনে মানববন্ধনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স