সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধানমন্ডিতে সাংবাদিকদের সঙ্গে জামায়াত কর্মীদের যা ঘটেছিল ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়ম ও স্বজনপ্রীতির প্রতিবাদে মানববন্ধন পেটের তাগিদে মাছ ধরছে জেলেরা রাজপথে বিএনপি’র শোডাউন, আওয়ামী লীগের তৎপরতা নেই শহরের প্রাণকেন্দ্রে হক ফার্মেসি ও পপুলার ইলেক্ট্রনিক্সে চুরি আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে প্রশাসনিক ভবনে তালা খোলা হয়েছে কন্ট্রোলরুম, আশ্রয়কেন্দ্র ও মেডিকেল টিম প্রস্তুত বড় বন্যার শঙ্কা নেই শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা, সঙ্গে স্বর্ণালঙ্কার ও ডলার-পাউন্ড সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী বিশ্বম্ভরপুরে মব সৃষ্টি করে বসতঘরে আগুন দেয়ার ঘটনায় মামলা নেয়ার নির্দেশ আদালতের সিলেটের ডিসি সারওয়ার আলমকে হঠাৎ প্রত্যাহার ইলিয়াস আলীর গুমের বিষয়ে জবানবন্দিতে যা বললেন সেনাসদস্য ইমরুল পাহাড়ি ঢলে জাফলংয়ে ভেসে গেছে দোকানপাট, সাদাপাথর বন্ধ ঘোষণা সংগীত উৎসবে মুগ্ধতা ছড়ালেন শিল্পীরা বিশ্বম্ভরপুরে চুরির অভিযোগে যুবককে গণপিটুনি, বাড়িতে অগ্নিসংযোগ সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবি বাড়ছে নদ-নদীর পানি, পাহাড়ি ঢলে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত শ্রীরামচন্দ্রের বিগ্রহের অবমাননার প্রতিবাদে বিক্ষোভ

দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাবে ৩ হাজার টন ইলিশ

  • আপলোড সময় : ২২-০৯-২০২৪ ১২:১২:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৪ ১২:১২:৫৮ অপরাহ্ন
দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাবে ৩ হাজার টন ইলিশ
সুনামকণ্ঠ ডেস্ক :: আগামী অক্টোবরে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩ হাজার মেট্রিক টন ইলিশ মাছ রফতানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। শনিবার (২১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যদিও রফতানি করা ইলিশের দাম কত হবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিকে শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রফতানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলিপূরণ সাপেক্ষে ৩ (তিন) হাজার মেট্রিকটন ইলিশ মাছ রফতানির অনুমোদন দেওয়া হলো। সংশ্লিষ্ট আবেদনকারীদের আগামী ২৪ সেপ্টেম্বর বেলা ১২টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর (উপসচিব, রফতানি-২ শাখা,কক্ষ নং ১২৭, ভবন -৩, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) আবেদন করতে বলা হয়েছে। উল্লিখিত তারিখের পর আবেদন গ্রহণযোগ্য হবে না বলেও এই আদেশে জানানো হয়েছে। তবে যারা আগেই আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই বলেও এতে উল্লেখ করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিবছরই দুর্গাপূজার সময় ভারতে উল্লেখযোগ্যসংখ্যক ইলিশ রফতানি করা হতো। গতবছরও দুর্গাপূজার আগে ৫ হাজার মেট্রিক টন ইলিশ রফতানি হয়েছে। এটিকে কেউ কেউ শেখ হাসিনা সরকারের ‘ইলিশ কূটনীতি’ বলেও উল্লেখ করতেন। তবে গত ৫ আগস্ট সরকার পতনের পর কেউ কেউ ইলিশ রফতানি বন্ধ করার দাবি জানান। মূলত দেশের বাজারে চড়া দাম হওয়ায় এমন দাবি ওঠে। সম্প্রতি দেশের বন্যার সময় ভারত থেকে ‘পানি ছেড়ে দেওয়ার’ অভিযোগ তুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক প্রকাশ্যেই ইলিশ না পাঠানোর আহ্বান জানান। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিস¤পদ উপদেষ্টা ফরিদা আখতারও বলেছিলেন, দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ মাছ বিদেশে রফতানি করা হবে। তিনি বলেন, দেশের মানুষ যাতে ইলিশ মাছ পায় এবং দাম কমে, সেই উদ্যোগ নেওয়া হবে। দেশের মানুষ ইলিশ পাবে না, আর রফতানি হবে সেটা হতে পারে না। স্বল্প আয়ের মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়া ইলিশ মাছের দাম নাগালের মধ্যে নিয়ে আসারও প্রতিশ্রুতি দেন তিনি। যদিও সংশ্লিষ্টরা বলছেন, রফতানি বন্ধেও মিলছে না সুফল, সাগর থেকেই ইলিশ যাচ্ছে ভারতীয়দের হাতে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ