সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ

চলতি বছরই বিএনপির কাউন্সিল, আসছে বড় পরিবর্তন

  • আপলোড সময় : ১৮-০৪-২০২৬ ১০:০৭:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৪-২০২৬ ১০:০৭:২২ পূর্বাহ্ন
চলতি বছরই বিএনপির কাউন্সিল, আসছে বড় পরিবর্তন
সুনামকণ্ঠ ডেস্ক :: দীর্ঘ ১০ বছর আগে অনুষ্ঠিত হয়েছিল বিএনপির কাউন্সিল।এরপর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দমন-নিপীড়নের শিকার দলটির পক্ষে আর সম্মেলন করা সম্ভব হয়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের পর দলীয় ফোরামে বিএনপির কাউন্সিলের বিষয়টি আলোচনায় উঠে এসেছে। দলের স্থায়ী কমিটির বৈঠকেও বিয়য়টি আলোচনায় উঠে আসে। তৃণমূল পর্যায়ের কাউন্সিল শেষ করে চলতি বছরই বিএনপির জাতীয় কাউন্সিল স¤পন্ন করার পরিকল্পনা নিয়েছে বিএনপি। এ বিষয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এসব তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার প্রচারিত ওই সাক্ষাৎকারে তিনি জানান, আগামী কাউন্সিলে বিএনপির মহাসচিব পদে পরিবর্তন আসছে। রাজনীতি থেকে অবসর নিতে চান উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমি খুবই ক্লান্ত। আগামী কাউন্সিল পর্যন্ত থাকতে হচ্ছে। কাউন্সিলের পর অবসর নিতে চাই। আমার অনেক বয়স হয়ে গেছে। অসুস্থ হয়ে যাচ্ছি। আগামীতে রাষ্ট্রপতি হওয়ার কোনো আকাক্সক্ষা আছে জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, এ ধরনের প্রত্যাশা আমার কখনই ছিল না। আমি এ পর্যন্ত যেখানে এসেছি, সেটা আমার ভাগ্য নিয়ে এসেছে। আমার কাজটা ছিল, কিন্তু আমার আকাক্সক্ষা এখানে নিয়ে এসেছে বলে মনে করি না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনীতিতে হাতেখড়ি ছাত্রজীবনে। তিনি ছাত্র ইউনিয়েনের সঙ্গে জড়িত ছিলেন। ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের সময়ে তিনি সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন মির্জা ফখরুল। শিক্ষাজীবন শেষ করার পর মির্জা ফখরুল ১৯৭২ সালে ঢাকা কলেজে বাংলাদেশ সিভিল সার্ভিসের (শিক্ষা ক্যাডারের) সদস্য হিসেবে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি বেশ কয়েকটি সরকারি কলেজে একজন সফল শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৬ সালে সরকারি কলেজের অধ্যাপনার ইতি টেনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফের রাজনীতিতে সক্রিয় হন। ১৯৮৮ সালে তিনি নিরপেক্ষ প্রার্থী হিসেবে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। নব্বইয়ের এরশাদবিরোধী আন্দোলরে সময় বিএনপিতে যোগ দেন। ১৯৯২ সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি হন। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সহসভাপতির দায়িত্ব পালন করেন। ২০০৯ সালের ডিসেম্বরে বিএনপির ৫ম জাতীয় সম্মেলনে মির্জা ফখরুল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব পদে নির্বাচিত হন। এর আগে এই পদে ছিলেন তারেক রহমান। এ সম্মেলনে তারেক রহমান দলের ভাইস চেয়ারম্যান মনোনীত হন। ওই বছর আওয়ামী সরকার গঠন করলে বিএনপির পক্ষ থেকে সাংবাদিকদের কাছে দলের বিভিন্ন কর্মসূচি তুলে ধরার দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল এবং বিরোধী দলীয় মুখপাত্র হিসেবে গণমাধ্যমে পরিচিতি পান। ২০১১ সালে বিএনপির তৎকালীন মহাসচিব খন্দকার দেলওয়ার হোসেন মৃত্যুবরণ করার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেন দলের চেয়ারপারনর বেগম খালেদা জিয়া। ২০১৬ সালে ১৯ মার্চ অনুষ্ঠিত বিএনপির ষষ্ঠ ও সর্বশেষ জাতীয় সম্মেলনে মির্জা ফখরুল মহাসচিবে নির্বাচিত হন। দীর্ঘ ১০ বছর ধরে তিনি এই দায়িত্ব পালন করে চলেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী