সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ

ঘন ঘন লোডশেডিং, ভোগান্তিতে মানুষ

  • আপলোড সময় : ১৮-০৪-২০২৬ ০৯:৫০:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৪-২০২৬ ০৯:৫১:০৩ পূর্বাহ্ন
ঘন ঘন লোডশেডিং, ভোগান্তিতে মানুষ
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দিনের অর্ধেক সময়ই বিদ্যুৎবিহীন থাকতে হচ্ছে গ্রাহকদের। বিদ্যুৎ বিভাগের দাবি, চাহিদার তুলনায় অর্ধেকেরও কম বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় বাধ্য হয়ে ফিডারভিত্তিক লোডশেডিং করতে হচ্ছে। জেলা বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, সুনামগঞ্জে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির মোট গ্রাহক সংখ্যা প্রায় ৪ লাখ ৫৩ হাজার। এর মধ্যে পল্লী বিদ্যুতের গ্রাহক প্রায় ৪ লাখ এবং পিডিবির আওতায় শহর এলাকায় ৩৫ হাজার ও দিরাই জোনে প্রায় ১৮ হাজার গ্রাহক রয়েছেন। ছাতকের ইকবালনগর গ্রিড থেকে পিডিবির ২টি এবং পল্লী বিদ্যুৎ সমিতির ১০টি উপকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ করা হয়। কিন্তু সরবরাহ ঘাটতির কারণে এই নেটওয়ার্কে স্বাভাবিক সেবা দেওয়া যাচ্ছে না। পিডিবি সূত্রে জানা যায়, সুনামগঞ্জ শহর ও আশপাশের প্রায় ৩৫ হাজার গ্রাহকের জন্য দৈনিক ১২ থেকে ১৩ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হলেও বর্তমানে পাওয়া যাচ্ছে মাত্র ৪ থেকে ৫ মেগাওয়াট। ফলে দিনের বড় একটি সময় গ্রাহকরা বিদ্যুৎবিহীন থাকছেন। একইভাবে দিরাই জোনে ৬ থেকে সাড়ে ৬ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ মিলছে মাত্র ২ থেকে আড়াই মেগাওয়াট। অন্যদিকে, পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪ লাখ গ্রাহকের জন্য দিনে ৩৫ থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হলেও সরবরাহ মিলছে মাত্র ১৯ মেগাওয়াট। রাতে চাহিদা বেড়ে ৫৫ থেকে ৬৫ মেগাওয়াটে দাঁড়ালেও সরবরাহ থাকে অর্ধেকেরও কম। বিদ্যুৎ সংকটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। ব্যবসায়ী মতিন মিয়া বলেন, দিনের অধিকাংশ সময় বিদ্যুৎ থাকে না। সারা দিনে ৪-৫ ঘণ্টাও ঠিকমতো বিদ্যুৎ পাওয়া যায় না। এতে ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের ক্ষতি হচ্ছে। সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মিলন কুমার কুন্ডু জানান, চাহিদার তুলনায় অনেক কম বিদ্যুৎ পাওয়ায় সব শ্রেণির গ্রাহককে কাক্সিক্ষত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। এদিকে, পিডিবির নির্বাহী প্রকৌশলী রাসেল আহমদ জানান, গড়ে ১২-১৩ মেগাওয়াট চাহিদার বিপরীতে আমরা পাচ্ছি মাত্র ৬ থেকে সাড়ে ৬ মেগাওয়াট। এই ঘাটতির কারণে লোডশেডিং ছাড়া বিকল্প নেই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী