সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ

হরমুজ প্রণালী খুলে দিতে ইরানের প্রতি চীনের আহ্বান

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৬ ১১:৫৯:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ১১:৫৯:১৪ পূর্বাহ্ন
হরমুজ প্রণালী খুলে দিতে ইরানের প্রতি চীনের আহ্বান
সুনামকণ্ঠ ডেস্ক :: হরমুজ প্রণালীতে স্বাভাবিক নৌ-চলাচল শুরুর উদ্যোগ নিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির প্রতি আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এক টেলিফোন আলাপে ওয়াং ই এই আহ্বান জানিয়েছেন বলে বৃহ¯পতিবার (১৬ এপ্রিল) বিবিসির খবরে বলা হয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, হরমুজ প্রণালীতে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে যেমন সম্মান করাও সুরক্ষিত রাখা উচিত, আবার একই সঙ্গে এই জলপথ দিয়ে নৌযান চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তাও নিশ্চিত করা প্রয়োজন। প্রণালীটি উন্মুক্ত রাখার বিষয়ে সর্বসম্মত আগ্রহ রয়েছে উল্লেখ করে ওয়াং ই আরও বলেন, যুদ্ধবিরতি বজায় রাখা এবং আলোচনায় ফেরার পক্ষে চীন সমর্থন দিচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা¤প দাবি করেছেন, গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী এখন থেকে ‘স্থায়ীভাবে উন্মুক্ত’ রাখা হবে এবং ভবিষ্যতে এটি আর কখনোই অবরুদ্ধ হবে না। বুধবার (১৫ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই সিদ্ধান্তে চীন সন্তুষ্ট হয়েছে এবং বিষয়টি বৈশ্বিক অর্থনীতির জন্যও ইতিবাচক হবে। ট্রাম্পের ভাষায়, তিনি এটি শুধু চীনের জন্য নয়, বরং বিশ্বের স্বার্থেও করছেন। পোস্টে তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ও চীন পর¯পরের সঙ্গে ‘ভালোভাবে ও বুদ্ধিমত্তার সঙ্গে’ কাজ করছে। গত ২৮ ফেব্রুয়ারি আকস্মিক ইরানে হামলা করে বসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, নিরাপত্তা প্রধান আলী লারিজানিসহ অনেক শীর্ষ নেতা নিহত হন। এরপর প্রতিশোধমূলক পাল্টা হামলা চালাতে শুরু করে তেহরান। ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা তৈরি হয়। পরিস্থিতির অবনতি হতে থাকলে মধ্যস্থতায় এগিয়ে আসে পাকিস্তান। দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয়। এরপর গত ১০ ও ১১ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে আলোচনায় বসে যুক্তরাষ্ট্র ও ইরান। কিন্তু সেখানে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুপক্ষ। সমঝোতায় পৌঁছাতে না পারার জন্য পর¯পরকে দায়ী করে যুক্তরাষ্ট্র ও ইরান। এই অবস্থায় তেহরানকে চাপে ফেলতে হরমুজ প্রণালী দিয়ে ইরানে জাহাজ চলাচল আটকাতে নৌ অবরোধ শুরু করে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরানও তাদের অনুমতি ছাড়া হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল করতে দিচ্ছে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী