সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ
আইনমন্ত্রীর জবাব

তুমি সব বোঝো মানি, যতটুকু বোঝো না ততটুকুই আমি

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৬ ০৯:৫৬:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ০৯:৫৬:৫৬ পূর্বাহ্ন
তুমি সব বোঝো মানি, যতটুকু বোঝো না ততটুকুই আমি
সুনামকণ্ঠ ডেস্ক :: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি। দেশের বিভিন্ন বার অ্যাসোসিয়েশনের নির্বাচন চলছে এবং তাদের অনুরোধে নির্বাচন পেছানোর সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। আইনমন্ত্রী বলেন, যে কোনো যুক্তিসংগত কারণে আইনে নির্বাচন স্থগিত করার সুযোগ আছে। তবে সংসদ সদস্য আখতার হোসেন তার বক্তব্যে তা উল্লেখ করেননি। ওই অংশটুকু তিনি আনেননি। এরপর তিনি কবিতার ভাষায় পড়ে শোনান, তুমি সব বোঝো মানি, যতটুকু বোঝো না ততটুকুই আমি। মো. আসাদুজ্জামান বলেন, তিনি সব বোঝেন এটা যেমন মানি, কিন্তু যতটুকু তার প্রয়োজন ততটুকুই তিনি আনেন, এর বাইরের অংশ তিনি আনেন না। তিনি বলেন, ঢাকা বারসহ বেশ কয়েকটি অ্যাসোসিয়েশন তাদের নিজস্ব নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সমন্বয় রাখার স্বার্থে নির্বাচন পেছানোর অনুরোধ জানিয়েছিল। বিশেষ করে ঢাকা বারের ২২ হাজারেরও বেশি আইনজীবী সদস্য রয়েছেন। তাদের নির্বাচন ২৯ তারিখ অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগে আখতার হোসেন বলেন, জ্বালানি সংকটের কথা উল্লেখ করে গতকাল মধ্যরাতে নোটিশের মাধ্যমে বার কাউন্সিলের নির্বাচন স্থগিত করা হয়েছে। কিন্তু সংসদে সরকারের পক্ষ থেকে জ্বালানি সংকট নেই বলে দাবি করা হয়। অথচ একই সরকার-স¤পৃক্ত একটি প্রতিষ্ঠানের নির্বাচনে সেই সংকটের কারণ দেখানো হচ্ছে কেন - এ প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, আইন অনুযায়ী প্রতি তিন বছর পরপর বার কাউন্সিলের নির্বাচন হওয়ার কথা। বিশেষ পরিস্থিতি যেমন মহামারি বা প্রাকৃতিক দুর্যোগ হলে নির্বাচন স্থগিত রেখে অ্যাডহক কমিটি গঠনের বিধান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী