সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ

প্রাণের উচ্ছ্বাসে বর্ষবরণ

  • আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ১২:০৪:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ১২:০৪:২৯ পূর্বাহ্ন
প্রাণের উচ্ছ্বাসে বর্ষবরণ
সুনামকণ্ঠ ডেস্ক :: অসাম্প্রদায়িক চেতনা, সংস্কৃতির মেলবন্ধন আর প্রাণের উচ্ছ্বাসে সুনামগঞ্জে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। গান, কবিতা, বর্ণাঢ্য শোভাযাত্রা আর লোকজ ঐতিহ্যের নানা উপস্থাপনায় মুখরিত ছিল জেলার প্রতিটি উপজেলা। দিনব্যাপী উৎসবে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের পাশাপাশি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মসূচি যোগ করে ভিন্নমাত্রা। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে সুনামগঞ্জ কালেক্টরেট প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতেই জেলাবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এরপর “এসো হে বৈশাখ, এসো এসো” গানের সুরে তার নেতৃত্বে বের হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। রঙিন ব্যানার, ফেস্টুন আর মুখোশে সজ্জিত এই শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে হাওরাঞ্চলের ঐতিহ্য, গ্রামীণ সংস্কৃতি ও বৈচিত্র্যময় জীবনধারার নানা দিক তুলে ধরা হয়, যা দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে। এসময় জেলা প্রশাসক বলেন, “পুরনো বছরের সকল দুঃখ-গ্লানি পেছনে ফেলে নতুন বছরে আমরা নতুন প্রত্যয়ে এগিয়ে যাবো। একটি সমৃদ্ধ জাতি গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি সরকারের উন্নয়নমূলক কর্মকা-ে জনগণের সহযোগিতা কামনা করেন। সুনামগঞ্জের প্রেক্ষাপট তুলে ধরে তিনি আরও বলেন, বৈশাখ মাস জেলাবাসীর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ সময় শুরু হয় হাওরের বোরো ধান কাটার মৌসুম। চলতি বছর কিছুটা দেরিতে ধান কাটা শুরু হলেও ইতোমধ্যে আংশিক ফসল কাটা হয়েছে এবং খুব শিগগিরই পুরোদমে ধান কাটা শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি। কৃষকদের প্রতি শুভকামনা জানিয়ে তিনি বলেন, তাদের পরিশ্রমে উৎপাদিত ফসল নিরাপদে ঘরে উঠুক - এটাই সকলের প্রত্যাশা। অন্যদিকে, শহরের বিভিন্ন প্রান্তে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। হোসেন বখত চত্বরে উদীচী শিল্পীগোষ্ঠী, শাপলা চত্বরে লোকদল শিল্পীগোষ্ঠী এবং সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সত্যশব্দ ও সপ্তসুর পরিবেশন করে গান, কবিতা, নৃত্য ও নাটক। পাশাপাশি সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ ও সুনামগঞ্জ সরকারি কলেজেও অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এসব অনুষ্ঠানে নানা শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সুনামগঞ্জে পহেলা বৈশাখ উদযাপন হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দঘন। নতুন বছরের আগমনে আশা, আনন্দ আর ঐক্যের বার্তায় ভরে ওঠে পুরো জেলা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী