সুনামগঞ্জ , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা দিরাইয়ে মোটরবাইক দুর্ঘটনায় আহত ২ সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামগঞ্জে দুই যুব সংগঠন পেল ১ লাখ ৭৫ হাজার টাকা অনুদান দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা, মাঠে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী সুনামগঞ্জে এসআরবি উইং কমান্ডার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত ছেলের হাতে মা খুন সীমান্তবর্তী পূজামন্ডপের নিরাপত্তায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না : এমপি নূরুল ইসলাম পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য শারদীয় দুর্গোৎসব ও সাম্প্রদায়িক সম্প্রীতি ‎জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে এমপির অনুদান, সিসি ক্যামেরা ও সড়ক সংস্কারে সহায়তা প্রশাসনের উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল লায়ন্স ক্লাব

স্পেনে বৈধ হচ্ছেন বাংলাদেশিসহ ৫ লাখ অভিবাসী

  • আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ১২:০১:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ১২:০১:০০ পূর্বাহ্ন
স্পেনে বৈধ হচ্ছেন বাংলাদেশিসহ ৫ লাখ অভিবাসী
সুনামকণ্ঠ ডেস্ক :: স্পেনে বসবাসরত প্রায় ৫ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেওয়ার পরিকল্পনা অনুমোদন করেছে দেশটির সরকার। এই উদ্যোগের ফলে স্পেনে থাকা কয়েক হাজার বাংলাদেশিও দেশটিতে বৈধভাবে বসবাস ও কাজ করার সুযোগ পাবেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সরকারের এই সিদ্ধান্তকে ‘একদিকে ন্যায়বিচার এবং অন্যদিকে স্পেনের জন্য প্রয়োজনীয়তা’ হিসেবে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে স্প্যানিশ নাগরিকদের উদ্দেশে লেখা এক চিঠিতে সানচেজ বলেন, এই বৃহৎ বৈধকরণ উদ্যোগের লক্ষ্য হলো প্রায় পাঁচ লাখ মানুষের বাস্তবতাকে স্বীকৃতি দেওয়া, যারা ইতোমধ্যেই আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছেন। সানচেজ বলেন, অভিবাসীরা স্পেনের ‘সমৃদ্ধ, উন্মুক্ত ও বৈচিত্র্যময় সমাজ গঠনে’ ভূমিকা রেখেছেন। তিনি আরও বলেন, বার্ধক্যজনিত জনসংখ্যার কারণে অর্থনীতি ও জনসেবা টিকিয়ে রাখতে এসব শ্রমিক প্রয়োজন। সরকারের পরিকল্পনা অনুযায়ী, নথিবিহীন অভিবাসীদের এক বছরের জন্য নবায়নযোগ্য আবাসিক অনুমতি দেওয়া হবে। এ জন্য আবেদনকারীদের স্পেনে অন্তত পাঁচ মাস বসবাসের প্রমাণ এবং অপরাধমুক্ত রেকর্ড থাকতে হবে। ১৬ এপ্রিল থেকে জুনের শেষ পর্যন্ত আবেদন করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এদিকে, স্পেনের বিরোধী রক্ষণশীল দল পিপলস পার্টি (পিপি) এই পরিকল্পনার বিরোধিতা করে বলেছে, এটি অবৈধ অভিবাসীদের পুরস্কৃত করবে এবং আরও অনুপ্রবেশকে উৎসাহিত করবে। স্পেন সরকারের নতুন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশি অভিবাসীরা। গত মঙ্গলবার আল-জাজিরায় প্রকাশিত একটি ভিডিও ক্লিপে দেখা যায়, বার্সেলোনায় বাংলাদেশি অভিবাসীরা আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করছেন। বৈধ হওয়ার সুযোগ তৈরি করায় তারা প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজকে ধন্যবাদ জানান। স্পেনে বসবাসরত বাংলাদেশি অভিবাসী মুরুল ওয়াইদ আল-জাজিরাকে বলেন, এখানে কাজ নেই, থাকার ঘর নেই। জীবনযাপন খুবই কঠিন। তাই এখন বৈধ হওয়ার প্রক্রিয়া শুরুর খবরে সবাই খুবই খুশি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক

‎মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক