সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

স্পেনে বৈধ হচ্ছেন বাংলাদেশিসহ ৫ লাখ অভিবাসী

  • আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ১২:০১:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ১২:০১:০০ পূর্বাহ্ন
স্পেনে বৈধ হচ্ছেন বাংলাদেশিসহ ৫ লাখ অভিবাসী
সুনামকণ্ঠ ডেস্ক :: স্পেনে বসবাসরত প্রায় ৫ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেওয়ার পরিকল্পনা অনুমোদন করেছে দেশটির সরকার। এই উদ্যোগের ফলে স্পেনে থাকা কয়েক হাজার বাংলাদেশিও দেশটিতে বৈধভাবে বসবাস ও কাজ করার সুযোগ পাবেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সরকারের এই সিদ্ধান্তকে ‘একদিকে ন্যায়বিচার এবং অন্যদিকে স্পেনের জন্য প্রয়োজনীয়তা’ হিসেবে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে স্প্যানিশ নাগরিকদের উদ্দেশে লেখা এক চিঠিতে সানচেজ বলেন, এই বৃহৎ বৈধকরণ উদ্যোগের লক্ষ্য হলো প্রায় পাঁচ লাখ মানুষের বাস্তবতাকে স্বীকৃতি দেওয়া, যারা ইতোমধ্যেই আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছেন। সানচেজ বলেন, অভিবাসীরা স্পেনের ‘সমৃদ্ধ, উন্মুক্ত ও বৈচিত্র্যময় সমাজ গঠনে’ ভূমিকা রেখেছেন। তিনি আরও বলেন, বার্ধক্যজনিত জনসংখ্যার কারণে অর্থনীতি ও জনসেবা টিকিয়ে রাখতে এসব শ্রমিক প্রয়োজন। সরকারের পরিকল্পনা অনুযায়ী, নথিবিহীন অভিবাসীদের এক বছরের জন্য নবায়নযোগ্য আবাসিক অনুমতি দেওয়া হবে। এ জন্য আবেদনকারীদের স্পেনে অন্তত পাঁচ মাস বসবাসের প্রমাণ এবং অপরাধমুক্ত রেকর্ড থাকতে হবে। ১৬ এপ্রিল থেকে জুনের শেষ পর্যন্ত আবেদন করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এদিকে, স্পেনের বিরোধী রক্ষণশীল দল পিপলস পার্টি (পিপি) এই পরিকল্পনার বিরোধিতা করে বলেছে, এটি অবৈধ অভিবাসীদের পুরস্কৃত করবে এবং আরও অনুপ্রবেশকে উৎসাহিত করবে। স্পেন সরকারের নতুন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশি অভিবাসীরা। গত মঙ্গলবার আল-জাজিরায় প্রকাশিত একটি ভিডিও ক্লিপে দেখা যায়, বার্সেলোনায় বাংলাদেশি অভিবাসীরা আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করছেন। বৈধ হওয়ার সুযোগ তৈরি করায় তারা প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজকে ধন্যবাদ জানান। স্পেনে বসবাসরত বাংলাদেশি অভিবাসী মুরুল ওয়াইদ আল-জাজিরাকে বলেন, এখানে কাজ নেই, থাকার ঘর নেই। জীবনযাপন খুবই কঠিন। তাই এখন বৈধ হওয়ার প্রক্রিয়া শুরুর খবরে সবাই খুবই খুশি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স