সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

বজ্রপাতে ও বালুচাপায় দুই শ্রমিক নিহত

  • আপলোড সময় : ১৫-০৪-২০২৬ ১১:৪৫:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৬ ১১:৪৫:৪০ অপরাহ্ন
বজ্রপাতে ও বালুচাপায় দুই শ্রমিক নিহত
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে পৃথক দুটি মর্মান্তিক দুর্ঘটনায় আবুল হাসান (২৪) ও শাহ আলম (১৬) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে ও ভোরে ঘটে যাওয়া এসব ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত আবুল হাসান উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের হলহলিয়া চরগাঁও গ্রামের মৃত জহুর আলীর ছেলে। অপর নিহত শাহ আলম বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মিয়ারচর গ্রামের সিরাজ আলীর ছেলে এবং স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনের সময় বজ্রপাতের শিকার হন আবুল হাসান। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে নদীর পাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনরা উদ্ধার করেন। অন্যদিকে, একই দিন দুপুরে শাহ আলম ঢালারপাড় এলাকায় বালু উত্তোলনের সময় হঠাৎ পাড় ধসে পড়ে গুরুতর আহত হন। ধসে পড়া মাটি ও বালুর চাপে পড়ে নদীতে থাকা একটি স্টিলবডি নৌকার সঙ্গে ধাক্কা লাগে তার। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে, যাদুকাটা নদীতে অবাধ বালু উত্তোলন ও ঝুঁকিপূর্ণ পরিবেশে শ্রমিকদের কাজ করার কারণে বারবার এমন দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স