সুনামগঞ্জ , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য

জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলমকে বিদায় সংবর্ধনা

  • আপলোড সময় : ১৫-০৪-২০২৬ ১১:৪৪:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৬ ১১:৪৪:৪০ অপরাহ্ন
জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলমকে বিদায় সংবর্ধনা
স্টাফ রিপোর্টার :: জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলমের বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাকক্ষে জেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষা পরিবারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাহিরপুরের জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুদাচ্ছির আলম সুবলের সভাপতিত্বে এবং সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন শিক্ষক মাসুক আহমদ এবং গীতাপাঠ করেন বিমল চন্দ্র। বিদায় সংবর্ধনায় বক্তারা জাহাঙ্গীর আলমের দীর্ঘ ৯ বছরের কর্মকালকে সফল ও শিক্ষকবান্ধব হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, দায়িত্ব পালনকালে তিনি আন্তরিকতার সঙ্গে জেলার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করেছেন। বিশেষ করে বেসরকারি শিক্ষকদের বিভিন্ন সমস্যা সমাধানে তিনি সবসময় সহানুভূতিশীল ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য দেন সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, আব্দুল ছাত্তার ও আব্দুল গফুর (অব.), ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রেমানন্দ বিশ্বাস ও রুহুল আমীনসহ শিক্ষক নেতৃবৃন্দ ইকবাল হোসেন, জাকির হোসেন, হাফিজুর রহমান, ফারুক আহমেদ, শহিদুল ইসলাম, আশরাফুল আলম, শামসুল আলম রাসেল, বিশেন্দ্র কুমার, ইসমাইল হোসেন, মাওলানা নজরুল ইসলাম এবং সহকারী শিক্ষক ইমরান হাসান প্রমুখ। বিদায়ী বক্তব্যে জাহাঙ্গীর আলম আবেগাপ্লুত কণ্ঠে বলেন, দীর্ঘ ৯ বছর সুনামগঞ্জে দায়িত্ব পালন করেছি। চাকরির নিয়ম অনুযায়ী বিদায় নিতে হচ্ছে। তবে আপনাদের সঙ্গে আমার স¤পর্ক অটুট থাকবে। যেকোনো প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করব। তিনি তার কর্মকালীন অনিচ্ছাকৃত ভুলের জন্য সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যৎ জীবনের জন্য দোয়া কামনা করেন। অনুষ্ঠান শেষে বিদায়ী অতিথিকে ফুল ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। উপস্থিত শিক্ষকরা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি