সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণ : সিলেট থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার বিতর্ক প্রতিযোগিতায় ব্রজেন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন গ্রাম্য চিকিৎসক, স্যাকমো ও ফার্মেসি মালিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত সিলেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আজ সুনামগঞ্জ আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, নারী নিহত, আহত ২০ ধর্মপাশায় অবৈধ দখলদারদের হাতে জলমহাল হস্তান্তরের অভিযোগ ধানের স্বল্পমেয়াদি জাত বিনা ধানের চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ‎উমরাহ পুরষ্কার বিজয়ী হাফিজ এহসানুলকে সুনামগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যের মৃত্যু এক যুগে দেশে ডায়াবেটিসে আক্রান্ত বেড়েছে ৬৫ শতাংশ, বাড়ছে দৃষ্টিহীনতার ঝুঁকি শাল্লায় বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন দেখার হাওর রক্ষায় মহাসিং নদী খনন ও স্লুইস গেট স্থাপনের দাবি কর্মহীন হাজারো শ্রমিক, কমছে ব্যবসা-রাজস্ব প্রতিবাদের মুখে বন্ধ হলো চার হাজার বৃক্ষ কর্তন, তদন্ত কমিটি গঠন সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন দখলে অস্তিত্ব সংকটে মৌলা খাল বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে দেশব্যাপী বেতার শ্রোতাদের কর্মসূচি

রেললাইন, শুল্ক স্টেশনসহ একগুচ্ছ দাবি সংসদে তুলে ধরলেন এমপি নূরুল ইসলাম

  • আপলোড সময় : ১৫-০৪-২০২৬ ১১:৪৩:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৬ ১১:৪৩:৪৬ অপরাহ্ন
রেললাইন, শুল্ক স্টেশনসহ একগুচ্ছ দাবি সংসদে তুলে ধরলেন এমপি নূরুল ইসলাম
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে রেল লাইন, সুরমা সেতু, শুল্কস্টেশন স্থাপনসহ সংসদে একগুচ্ছ দাবি তুলে ধরেছেন সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য অ্যাড. নূরুল ইসলাম নূরুল। ডেপুটি স্পিকার অ্যাড. কায়সার কামালের সভাপতিত্বে বুধবার সন্ধ্যায় সংসদ অধিবেশন চলাকালে তিনি দাবিগুলো উত্থাপন করেন। এমপি নূরুল ইসলাম নূরুল বলেন, সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর আমার নির্বাচনী এলাকা শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন থেকে বঞ্চিত। এই সুনামগঞ্জ জেলা হাওরভুক্ত এরিয়া এবং সীমান্তঘেঁষা একটি জেলা। যেটাকে হাওরের রাজধানী বলা হয়। এই হাওরের রাজধানী আমাদের সুনামগঞ্জের একটাই ফসল, বোরো ফসল। এই বোরো ফসল রক্ষা করতে গিয়ে প্রতি বছর শত শত কোটি টাকার যে ফসলরক্ষা বাঁ দেয়া হয়, এই ফসলরক্ষা বাঁধ এখন আমাদের জন্য মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে আমাদের হাজার হাজার হেক্টর জমি এখনই পানিতে তলিয়ে গেছে। এই পানি নিষ্কাশনের জন্য বাঁধ কেটে দেয়া দরকার। তিনি আরও বলেন, আমরা নির্বাচনী এলাকা উত্তর সুরমাপাড়ের বাসিন্দাদের প্রাণের দাবি সুরমা ব্রিজ। যা নির্বাচনের সময় আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম। সুরমার উত্তরপাড়ের বিপুল সংখ্যক মানুষের যাতায়াতের জন্য হালুয়ারঘাট-ধারারগাঁও সেতু নির্মাণ করা প্রয়োজন। পাশাপাশি সুনামগঞ্জ এবং বিশ্বম্ভরপুরের ডলুরা এলাকায় শুল্কস্টেশন স্থাপনের দাবি জানাই। এমপি নূরুল ইসলাম বলেন, সারা বাংলাদেশের সাথে সুনামগঞ্জের যোগাযোগের একটি মাত্র রাস্তা। যেটা সিলেটের মাধ্যমে আমরা যোগাযোগ রক্ষা করি। আর কোনো বিকল্প রাস্তা নাই। আমি যোগাযোগ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই, ঢাকা-সিলেট এবং তামাবিলের সাথে যে ছয় লেনের রাস্তা নির্মাণ চলছে; সেই ছয় লেনের সাথে সুনামগঞ্জের রাস্তাকে সংযুক্ত করার জন্য। এসময় তিনি সুনামগঞ্জে রেললাইন স্থাপনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে আবেদন জানান। সংসদে এমপি নূরুল ইসলাম আরও বলেন, সুনামগঞ্জ জেলার হাওরের পানি নিষ্কাশনের জন্য পরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ এবং পর্যাপ্ত স্লুইচ গেইট দিলে ভবিষ্যতে আমাদের এই জলাবদ্ধতা থাকবে না। এ ব্যাপারে আমি পানি সম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। এছাড়া পাহাড়ি ঢলে আমাদের সুনামগঞ্জের সুরমা নদীর পাড়ের ভাঙনে অনেক গ্রাম বিলীন হয়ে যাচ্ছে। আগামী যাতে নদীভাঙন থেকে এসব গ্রাম রক্ষা করা যায় এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে আবদার জানাচ্ছি। তিনি আরও বলেন, আমাদের সুনামগঞ্জ সদরের সাথে অনেকগুলো উপজেলার সরাসরি যোগাযোগ নেই। বিগত বিএনপি সরকারের আমলে বেগম খালেদা জিয়া সুরমা নদীর উপর যে ব্রিজটি দিয়েছিলেন এর কারণে আমাদের তিনটি উপজেলার সাথে সুনামগঞ্জ সদরের সংযোগ হয়েছে। এগুলো হল জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর। তিনি বলেন, আমাদের পৈন্দা নদীর উপর এবং চলতি নদীর উপর ব্রিজের দরকার। এই ব্রিজগুলো নির্মাণের জন্য দাবি জানাই। এমপি নূরুল ইসলাম বলেন, আমি হাওর অঞ্চলের মানুষ, আমাদের এলাকা খুব প্রান্তিক। আমাদের শিক্ষার অবস্থা ৬৪ জেলার মধ্যে আমাদের সুনামগঞ্জ ৬৩তম। যোগাযোগ অবস্থা ভয়াবহ। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই, বিএনপি’র আমলে অতীতে যেমন আমাদের সুনামগঞ্জ জেলায় উন্নয়ন হয়েছে, ভবিষ্যতে যেন এমন উন্নয়ন হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে

সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে