সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই নিয়ে দুই পক্ষ মুখোমুখি

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৬ ১১:০৭:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৬ ১১:০৭:৫৭ পূর্বাহ্ন
জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই নিয়ে দুই পক্ষ মুখোমুখি
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে ষাঁড়ের লড়াইকে কেন্দ্র দুই পক্ষ রীতিমতো মুখোমুখি অবস্থান নিয়েছেন। বেশ কিছু দিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছে। পক্ষে-বিপক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে। জানাগেছে, জগন্নাথপুর পৌর এলাকা ও উপজেলার বিভিন্ন অঞ্চলে বেশ কিছু দিন ধরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই প্রতিযোগিতার প্রস্তুতি নেন প্রবাসীসহ সৌখিন ষাঁড়ের মালিক ও তাদের সহযোগীরা। এতে বাদ সাধেন কিছু আলেম-উলামা। তারা যেখানেই ষাঁড়ের লড়াই প্রতিযোগিতার আয়োজন করেন, সেখানেই প- করে দেয়া হয় ষাঁড়ের লড়াই। এ নিয়ে বেশ কিছুদিন ধরে এমন অবস্থা চলে আসছে। ফলে দিনে দিনে উভয়পক্ষের মধ্যে ক্ষোভ, উত্তেজনা, অসন্তোষ ও বিরোধ দেখা দিয়েছে। বর্তমানে উভয় পক্ষ রীতিমতো মুখোমুখি অবস্থান নিয়েছেন। সম্প্রতি কয়েক দফায় জগন্নাথপুর উপজেলার কচুরকান্দি, পাটলি, হবিবপুরসহ বেশ কয়েকটি মাঠে ষাঁড়ের লড়াই প্রতিযোগিতার আয়োজন করেও তা করতে পারেননি আয়োজনকারীরা। প্রশাসন ও আলেম-উলামাদের বাধার মুখে প- হয়ে যায় তাদের সাধের ষাঁড়ের লড়াই প্রতিযোগিতা। এতে আরো ক্ষিপ্ত হয়ে উঠেন আয়োজনকারীরা। এর মধ্যে ষাঁড়ের লড়াইয়ের পক্ষে মানববন্ধন করেছেন আয়োজনকারীরা। আবার ষাঁড়ের লড়াই বন্ধে প্রতিবাদ করেছেন আলেম-উলামারা। অবশেষে আজ মঙ্গলবার জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরে ষাঁড়ের লড়াই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। খবর পেয়ে এ ষাঁড়ের লড়াই প্রতিযোগিতা বন্ধে মাঠে ঝাঁপিয়ে পড়েছেন বিরোধীরা। এরই অংশ হিসেবে ১৩ এপ্রিল সোমবার দুপুরে স্থানীয় পৌর পয়েন্টে ‘সর্বদলীয় তৌহিদী জনতা’র ব্যানারে ষাঁড়ের লড়াইসহ অনৈসলামিক কার্যকলাপ বন্ধের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বলেন, জগন্নাথপুরে কোন অবস্থায় ষাঁড়ের লড়াইসহ ইসলামবিরোধী কাজ চলবে না। যেখানেই হবে, সেখানেই আন্দোলন গড়ে তোলা হবে। স্থানীয়রা জানান, ষাঁড়ের লড়াইকে কেন্দ্র দুই পক্ষ মুখোমুখি অবস্থানে তা অশনি সংকেত। আমরা কোন প্রকার রক্তপাত চাই না। প্রশাসনের উচিত উভয়পক্ষকে নিয়ে আলোচনার টেবিলে বসা। এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, কিছু দিন আগে পাটলি ও হবিবপুরে ষাঁড়ের লড়াইয়ের আয়োজন প- করা হয়েছে। এখন নতুন করে জগন্নাথপুর উপজেলার কোথায় ষাঁড়ের লড়াই হচ্ছে তা জানা নেই। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বরকত উল্লাহ জানান, ষাঁড়ের লড়াই হওয়ার কোন খবর জানা নেই। তবে কোথাও হলে তা, পন্ড করতে নির্দেশনা দেয়া আছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স