সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ

মইনপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৬ ১০:৪২:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৬ ১০:৪৩:২০ পূর্বাহ্ন
মইনপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের মইনপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গোলাম কিবরিয়া ওরফে তারা মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানাগেছে। সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। নিহত তারা মিয়া একই গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে। নিহতের স্বজনরা জানান, সোমবার দুপুরে তারা মিয়ার ছোট ভাই রুমান মিয়া বাইসাইকেলে করে কর্মস্থলের পাওনা টাকা আদায়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে আজিজুলের ছেলে ছালিহ আহমদ পেছন থেকে রুমানকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এ খবর পেয়ে গোলাম কিবরিয়া তারা মিয়া ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষের ৫-৭ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যান। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করেন। তবে সিলেটে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের ভাই রুমান মিয়া অভিযোগ করেন, পূর্বের পারিবারিক বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) আরিফ উল্লাহ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী