সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা প্রদান আজ জুলাই শহীদ দিবস পালন সরকার জনগণের সাথে বেইমানি করেছে বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল ছাতকের জলাশয়ে মিলছে রাক্ষুসে সাকার মাছ! জিয়াউর রহমান হত্যা মামলার দন্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার
হাওরজুড়ে সোনা ধান

সাড়ে ৫ হাজার কোটি টাকার ফসল উৎপন্নের আশা

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৬ ১০:৩৬:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৬ ১০:৩৭:১৫ পূর্বাহ্ন
সাড়ে ৫ হাজার কোটি টাকার ফসল উৎপন্নের আশা
স্টাফ রিপোর্টার::
দিগন্তজোড়া হাওর এখন সোনালি রঙে মোড়া। খেতের পর খেত জুড়ে পেকে ওঠা বোরো ধানের শিষ হাওরের মৃদু বাতাসে দুলছে অপরূপ ছন্দে। কোথাও চলছে ধান কাটার ব্যস্ততা, কোথাও আবার শেষ মুহূর্তের প্রস্তুতি - সব মিলিয়ে হাওরজুড়ে এখন উৎসবের আমেজ। কৃষকের মুখে হাসি, চোখে স্বপ্ন। ভালো ফলনের আশায় বুক বাঁধছেন তারা। কৃষকরা জানিয়েছেন, ইতোমধ্যে সুনামগঞ্জের বিভিন্ন হাওরে বিচ্ছিন্নভাবে ধান কাটা শুরু হয়েছে। আগামী সপ্তাহ থেকে পুরোদমে শুরু হবে এই মহোৎসব। প্রকৃতি সহায় থাকলে এবারও বা¤পার ফলনের সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় মোট ২ লাখ ২৩ হাজার ৫১১ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে হাওর এলাকায় ১ লাখ ৬৫ হাজার ২৭৫ হেক্টর এবং নন-হাওর এলাকায় ৫৮ হাজার ২৩৬ হেক্টর জমি রয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা অনুযায়ী, সব ধান ঘরে তুলতে পারলে প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকার ফসল উৎপন্ন হবে বলে আশা করা হচ্ছে। তবে মৌসুমের শুরুতেই কিছুটা শঙ্কা তৈরি হয়েছিল। গত মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে শিলা বৃষ্টি ও জলাবদ্ধতায় জেলার ৩ হাজার ৩১০ হেক্টরের বেশি জমির বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়। যদিও কৃষকদের দাবি, প্রকৃত ক্ষতির পরিমাণ সরকারি হিসাবের চেয়ে আরও বেশি। তবুও শেষ পর্যন্ত প্রকৃতি অনুকূলে থাকায় নতুন করে আশার আলো দেখছেন তারা। শাল্লা উপজেলার মনুয়া গ্রামের কৃষক নূর উদ্দিন জানান, হাইব্রিড ও উন্নত জাতের ধান প্রতি ত্রিশ শতাংশ জমিতে ২০-২৫ মণ পর্যন্ত ফলন দিচ্ছে। আর দেশি আগাম জাতের ধান ১০-১২ মণ হচ্ছে। যদি আবহাওয়া ভালো থাকে, তাহলে ক্ষতির পরও মোট ফলন সন্তোষজনক হবে। কৃষকদের আরেকটি বড় দুশ্চিন্তা শ্রমিক সংকট ও যান্ত্রিক সহায়তার অভাব। ধান কাটার মৌসুম ঘনিয়ে আসায় অনেক এলাকায় শ্রমিক পাওয়া কঠিন হয়ে পড়ছে। ফলে হারভেস্টার যন্ত্রের চাহিদাও বেড়েছে কয়েকগুণ। জেলার জগন্নাথপুর, শাল্লা, জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলার বিভিন্ন হাওরে আগাম ধান কাটা শুরু হয়েছে। প্রতিদিনই কৃষকেরা কিছু না কিছু জমির ধান কেটে ঘরে তুলছেন। সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ওমর ফারুক জানান, বিভিন্ন হাওরে দেশি ও হাইব্রিড জাতের ধান বিচ্ছিন্নভাবে কাটা হচ্ছে। আগামী সপ্তাহ থেকে পুরোদমে ধান কাটা শুরু হবে। আবহাওয়া অনুকূলে থাকলে এবারও বা¤পার ফলনের সম্ভাবনা রয়েছে। প্রকৃতির অনুক¤পা আর কৃষকের শ্রমে ভর করে হাওরের এই সোনালি স্বপ্ন এখন বাস্তবতার দোরগোড়ায়। সবকিছু ঠিক থাকলে কৃষকের ঘরে উঠবে ফসল - আর সুনামগঞ্জের অর্থনীতিতে যোগ হবে নতুন গতি - এমনটাই প্রত্যাশা করছেন হাওরবাসী।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স