সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ

যে ছয় কারণে ব্যর্থ হল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ০৯:০৯:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ০৯:০৯:২৯ পূর্বাহ্ন
যে ছয় কারণে ব্যর্থ হল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা
সুনামকণ্ঠ ডেস্ক :: ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত প্রথম দফার উচ্চপর্যায়ের আলোচনা ছয়টি মূল ইস্যুতে গভীর মতপার্থক্যের কারণে কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। ইরানি আলোচক দলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে এই তথ্য প্রকাশ করে কুয়েতভিত্তিক সংবাদ্মাধ্যম আল-জারিদা। সূত্রটি জানায়, আলোচনায় লেবাননে যুদ্ধবিরতি, জব্দকৃত ইরানি সম্পদ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, ক্ষেপণাস্ত্র কর্মসূচি, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং যুদ্ধজনিত ক্ষতিপূরণ, এই ছয়টি বিষয়কে কেন্দ্র করে মূল বিরোধ তৈরি হয়। প্রথমত, লেবাননে হিজবুল্লাহসহ ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধের বিষয়ে তেহরান স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানালেও যুক্তরাষ্ট্র জানায়, ইসরায়েলসহ তৃতীয় পক্ষের বিষয়ে তারা নিশ্চয়তা দিতে পারবে না এবং বিষয়টি আলাদা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। দ্বিতীয়ত, জব্দকৃত ইরানি অর্থ ছাড়ের বিষয়ে তেহরান দ্রুত পদক্ষেপের দাবি তুললেও ওয়াশিংটন তা বৃহত্তর চুক্তির অংশ হিসেবে নিষেধাজ্ঞা শিথিলের শর্তে যুক্ত করার প্রস্তাব দেয়। তৃতীয়ত, ইরানের অভ্যন্তরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে স্থানান্তরের বিষয়ে যুক্তরাষ্ট্র কঠোর অবস্থান নেয়। তবে তেহরান এটিকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলে প্রত্যাখ্যান করে। চতুর্থত, ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচির পরিসর সীমিত করার মার্কিন প্রস্তাবও ইরান প্রত্যাখ্যান করে, এটিকে প্রতিরক্ষাব্যবস্থার ওপর হস্তক্ষেপ হিসেবে আখ্যা দেয়। পঞ্চমত, হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র যৌথ নিরাপত্তা ব্যবস্থার প্রস্তাব দিলেও ইরান এটিকে নিজের সার্বভৌম অধিকারের পরিপন্থী বলে উল্লেখ করে। ষষ্ঠত, সাম্প্রতিক সংঘাতে ইরানের ক্ষতির জন্য কোনো ধরনের ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানায় যুক্তরাষ্ট্র। বরং ভবিষ্যৎ দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে নিরাপত্তা নিশ্চয়তার প্রস্তাব দেয় তারা। সব মিলিয়ে এসব মৌলিক মতবিরোধের কারণে ইসলামাবাদের আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী