খলা তৈরি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০
- আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ০৮:৫০:০৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ০৮:৫০:০৫ পূর্বাহ্ন
দিরাই প্রতিনিধি ::
বৈশাখী ধান শুকনোর খলা তৈরিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। রবিবার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাড়ির সামনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামের শারদ মিয়া ও সুজন মিয়ার মধ্যে বিরোধ চলছিল। উভয়পক্ষই জায়গার মালিকানা দাবি করে আসছিলেন। ঘটনার দিন ধান শুকানোর জন্য খলা তৈরিকে কেন্দ্র করে সুজন মিয়া ও শারদ মিয়ার পক্ষের লোকজনের কথা কাটাকাটির এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে সুজন মিয়া (৪৫), ভুজন মিয়া (৪০), রাজ্জাক (৩০), আলমগীর (৩২), কাইয়ুম (৩৫), আলিফ নুর (৩৮), মুলক মিয়া (৫০), মুক্তাদির (১৯)-কে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দিরাই প্রতিনিধি