সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ

দিরাইয়ে ক্যাব সভাপতিকে সংবর্ধনা

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ০৮:৪৭:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ০৮:৪৭:৫৫ পূর্বাহ্ন
দিরাইয়ে ক্যাব সভাপতিকে সংবর্ধনা
দিরাই প্রতিনিধি :: কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর নাটোর জেলা সভাপতি শামীমা লাইজু নীলাকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফিমেইল একাডেমি, দিরাই। রোববার একাডেমি পরিদর্শনে এলে তাকে আনুষ্ঠানিকভাবে এ সংবর্ধনা প্রদান করা হয়। একাডেমির কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা ও পরিচালক জামিল চৌধুরীর সভাপতিত্বে এবং প্রিন্সিপাল নাজমা বেগমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি শামীমা লাইজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুর রাজ্জাক এবং দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে শামীমা লাইজু বলেন, দূর থেকে একাডেমির নাম শুনে এসেছি। আজ আমার এলাকার এক এতিম মেয়েকে ভর্তি করাতে এসে একাডেমির মনোরম পরিবেশ দেখে আমি সত্যিই মুগ্ধ। একদিকে নদী, অন্যদিকে দিরাই-সিলেট সড়ক এবং চারপাশে সুবিশাল প্রাচীরবেষ্টিত এই ক্যা¤পাস হাওরপাড়ে এক অনন্য শিক্ষাপ্রতিষ্ঠানের উদাহরণ। তিনি আরও বলেন, প্রতিষ্ঠাতা জামিল চৌধুরীর আন্তরিকতা ও মমতায় এখানে এতিম মেয়েরা দুঃখ-কষ্ট ভুলে শিক্ষার মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ পাচ্ছে। তিনি নিজ এলাকায় এ একাডেমির একটি শাখা প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ করেন এবং সবার প্রতি একাডেমির উন্নয়নে সহযোগিতার আহ্বান জানান। অনুষ্ঠানে একাডেমির শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী