সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ
ছাতকে দুই যুবককে ছুরিকাঘাত

দুই বখাটের কারাদন্ড

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ০৮:৪৬:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ০৮:৪৬:৩১ পূর্বাহ্ন
দুই বখাটের কারাদন্ড
স্টাফ রিপোর্টার :: ছাতকে সাংস্কৃতিক অনুষ্ঠানে দুই যুবককে ছুরিকাঘাতের ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে কারাদন্ড- দিয়েছেন আদালত। রবিবার (১২ এপ্রিল) সুনামগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ রায় ঘোষণা করেন। মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৬ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ছাতক সিমেন্ট ফ্যাক্টরি উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি ক্লাবে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে কিছু বখাটে স্কুলের ছাত্রীদের উত্ত্যক্ত করতে থাকে। এ সময় ভুক্তভোগী এক ছাত্রীর ভাই প্রতিবাদ করলে বখাটেরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এ ঘটনায় আসামি আমিনুল ইসলাম সুমন ছুরি দিয়ে সজীব নামের ওই যুবকের ডান হাতের কনুইয়ে আঘাত করে গুরুতর জখম করে। পরদিন ২৭ এপ্রিল সকাল ১১টার দিকে অপর আসামি মুরাদুল ইসলাম রাজু ছুরি দিয়ে সোহাগ মিয়ার বুকের ডান পাশে আঘাত করে মারাত্মক জখম করে। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ভুক্তভোগীদের মা বাদী হয়ে ছাতক থানায় মামলা দায়ের করেন। মামলাটি জি.আর-৯৮/১৭ (ছাতক) হিসেবে আদালতে বিচারাধীন ছিল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত রায়ে আসামি আমিনুল ইসলাম সুমনকে দন্ড-বিধির ৩২৬ ধারায় দোষী সাব্যস্ত করে ২ বছরের সশ্রম কারাদন্ড- ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড- প্রদান করেন। অপরদিকে, আসামি মুরাদুল ইসলাম রাজুকে দন্ড-বিধির ৩২৪ ধারায় দোষী সাব্যস্ত করে ১ বছরের সশ্রম কারাদন্ড- ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড- দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী