সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ

বজ্রপাতে নিহত ১, আহত ২

  • আপলোড সময় : ২২-০৯-২০২৪ ১১:১২:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৪ ০৬:০৮:২২ অপরাহ্ন
বজ্রপাতে নিহত ১, আহত ২
স্টাফ রিপোর্টার :: পৃথক বজ্রপাতের ঘটনায় বিশ্বম্ভরপুরে এক কৃষক নিহত ও তাহিরপুরে দুই নৌশ্রমিক আহত হয়েছেন। শনিবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে। বিশ্বম্ভরপুর উপজেলায় বজ্রপাতে দ্বীন ইসলাম (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নে সিরাজপুর চরপাড়া গ্রামের মৃত সলতু মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানাযায়, শনিবার দুপুরে সুনামগঞ্জ ও বিশ্বম্ভরপুর উপজেলার উপর দিয়ে ঝড়-বৃষ্টি বয়ে যায়। এসময় কৃষক দ্বীন ইসলাম বাড়ির পাশের সবজি ক্ষেতে কাজ করছিলেন। ঝড়বৃষ্টির সময় আকস্মিক বজ্রাঘাতে ঘটনাস্থলে তিনি মারা যান। স্থানীয় ইউপি সদস্য মো. কালাম হোসেন জানান, বৃষ্টির সময় সবজি ক্ষেতে লাকড়ি আনতে গিয়েছিলেন কৃষক দ্বীন ইসলাম। এসময় বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরদিকে, তাহিরপুরে বজ্রপাতে সিরাজ মিয়া (৩৩) ও সুজন মিয়া (২৭) নামে দুই নৌশ্রমিক আহত হয়েছেন। তারা উপজেলার বালিজুড়ি ইউনিয়নের দক্ষিণকূল গ্রামের আনফর আলীর ছেলে। তারা দুজন স¤পর্কে আপন ভাই। বালিজুড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও দক্ষিণকূল গ্রামের বাসিন্দা বাবুল মিয়া জানান, বজ্রপাতে আহতরা নৌকা দিয়ে চুনাপাথর পরিবহনের কাজ করেন। শনিবার দুপুরে বাগলি শুল্ক স্টেশন থেকে চুনাপাথর আনোয়ারপুর নিয়ে আসার পথে কামারকান্দি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীতে বজ্রপাতে তারা আহত হন। পরে পরিবারের লোকজন সুজন মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ও সিরাজ মিয়া প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. মির্জা রিয়াদ হাসান জানান, বজ্রপাতে আহত সুজন মিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা