সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ

মার্চে ৫৭৬টি সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২

  • আপলোড সময় : ১২-০৪-২০২৬ ১০:১১:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৬ ১০:১১:৪১ পূর্বাহ্ন
মার্চে ৫৭৬টি সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২
সুনামকণ্ঠ ডেস্ক :: গত মার্চ মাসে দেশে ৫৭৬টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫৩২ জন এবং আহত হয়েছেন ২ হাজার ২২১ জন। নিহতদের মধ্যে ৬৬ জন নারী ও ৯৮ জন শিশু। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায় ২১৯টি ঘটনায় ২০৪ জন নিহত, যা মোট মৃত্যুর ৩৮ দশমিক ৩৪ শতাংশ। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। ৯টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন সংবাদমাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া ও নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। সড়ক দুর্ঘটনার এই প্রতিবেদন অনুযায়ী, মার্চে পথচারী নিহত হয়েছেন ৭৯ জন (১৪ দশমিক ৮৪ শতাংশ), আর যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৬৬ জন (১২ দশমিক ৪০ শতাংশ)। যানবাহনভিত্তিক হিসেবে মোটরসাইকেল চালক ও আরোহী ছাড়াও থ্রি-হুইলার যাত্রী ৯৪ জন, প্রাইভেটকার-মাইক্রোবাসে ৪৬ জন, বাসে ৪৫ জন এবং ট্রাক-পিকআপসহ ভারী যানবাহনে ২৮ জন নিহত হয়েছেন। সড়কের ধরন অনুযায়ী, সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে আঞ্চলিক সড়কে ২৬৪টি (৪৫ দশমিক ৮৩ শতাংশ)। জাতীয় মহাসড়কে ১৭১টি (২৯ দশমিক ৬৮ শতাংশ), গ্রামীণ সড়কে ৭০টি (১২ দশমিক ১৫ শতাংশ) এবং শহরের সড়কে ৬২টি (১০ দশমিক ৭৬ শতাংশ) দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ধরনে দেখা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার হার সবচেয়ে বেশি ২৩১টি (৪০ দশমিক ১০ শতাংশ)। এ ছাড়া মুখোমুখি সংঘর্ষে ১৬৬টি (২৮ দশমিক ৮১ শতাংশ), পথচারীকে চাপা দেওয়া ৮৬টি (১৪ দশমিক ৯৩ শতাংশ) এবং পেছন থেকে ধাক্কা ৮২টি (১৪ দশমিক ২৩ শতাংশ)। সময়ের হিসেবে সকালে ২৩ দশমিক ২৬ শতাংশ এবং দুপুরে ২২ দশমিক ৯২ শতাংশ দুর্ঘটনা ঘটেছে। রাতেও উল্লেখযোগ্য ২১ শতাংশ দুর্ঘটনা হয়েছে। বিভাগভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে ১২৬টি ঘটনায় নিহত ১৩৭ জন। সবচেয়ে কম সিলেট বিভাগে ২৭টি দুর্ঘটনায় নিহত ২৬ জন। রাজধানী ঢাকায় ৪৬টি দুর্ঘটনায় ২৮ জন নিহত এবং ৬৯ জন আহত হয়েছেন। প্রতিবেদন বিশ্লেষণে বলা হয়, ফেব্রুয়ারিতে প্রতিদিন গড়ে নিহত ছিলেন ১৫ দশমিক ৪২ জন, যা মার্চে বেড়ে দাঁড়িয়েছে ১৭ দশমিক ১৬ জনে - প্রাণহানি বেড়েছে ১১ দশমিক ২৮ শতাংশ। অধিকাংশ দুর্ঘটনার জন্য অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোকে দায়ী করা হয়েছে। সংস্থাটি বলছে, ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক, বেপরোয়া গতি, অদক্ষ চালক, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা এবং আইন না মানার প্রবণতা দুর্ঘটনার প্রধান কারণ। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল পুনর্গঠন, পরিবহন খাতে প্রাতিষ্ঠানিক সংস্কার, আধুনিক নিরাপত্তা প্রযুক্তির ব্যবহার, দক্ষ চালক তৈরির উদ্যোগ এবং গণপরিবহন ব্যবস্থার উন্নয়নের সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী