সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ

‘সুরকুঞ্জ’ সংগীত বিদ্যালয়ের যাত্রা শুরু

  • আপলোড সময় : ১২-০৪-২০২৬ ০৯:৫৭:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৬ ০৯:৫৭:৪৩ পূর্বাহ্ন
‘সুরকুঞ্জ’ সংগীত বিদ্যালয়ের যাত্রা শুরু
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে সংগীত শিক্ষার প্রতিষ্ঠান ‘সুরকুঞ্জ’-এর যাত্রা শুরু হয়েছে। শনিবার বিকেলে শহরের দক্ষিণ নতুন পাড়ায় এ বিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক সোহেল রানা ও তবলা সহকারী কপিল ঋষি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌর কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শেরগুল আহমেদ, সুনামগঞ্জ উচ্চ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা রহমান, সহকারী প্রধান শিক্ষক জামাল উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অঞ্জন চৌধুরী, শুক্লা রায় চৌধুরী, রূপশ্রী রায়, গৌতম কর তপন, সোমা রাহা, বাউল তুতি মিয়া, লোকদলের সভাপতি বিধান চন্দ্র বণিক বাঁধনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক দীপঙ্কর শর্মা, মানসী রায়, উর্বাস্থ সাগর, রজত তালুকদার, রুমি তালুকদার, সুস্মিতা হালদার, চায়না আচার্য, জেলা শিল্পকলা একাডেমির তবলা প্রশিক্ষক বাবুল আচার্য, সুনামগঞ্জ জেলা বাউল সমিতির সাধারণ সম্পাদক সেলিম সরকার, সত্যশব্দ-এর পরিচালক দেবাশীষ তালুকদার শুভ্র, সংগীত শিক্ষক সুবীর বণিক, আবির হাসান, জুয়েল আহমদ, কাজল দে প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সুনামগঞ্জ দীর্ঘদিন ধরে অঘোষিত সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত। এ অঞ্চলের সমৃদ্ধ লোকসংগীত, বাউলধারা ও সাংস্কৃতিক ঐতিহ্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সংগীত শিক্ষার বিকল্প নেই। ‘সুরকুঞ্জ’ সেই লক্ষ্য নিয়েই যাত্রা শুরু করেছে। তারা আশা প্রকাশ করেন, এই প্রতিষ্ঠান শিশু-কিশোর ও তরুণদের সৃজনশীল চর্চায় উদ্বুদ্ধ করবে এবং তাদের সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত প্রশিক্ষণ ও মানসম্মত শিক্ষা কার্যক্রমের মাধ্যমে এখান থেকে দক্ষ শিল্পী তৈরি হবে, যারা দেশ-বিদেশে সুনামগঞ্জের সংস্কৃতিকে তুলে ধরবে এবং জেলার সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী