সুনামগঞ্জ , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে দুই যুব সংগঠন পেল ১ লাখ ৭৫ হাজার টাকা অনুদান দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা, মাঠে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী সুনামগঞ্জে এসআরবি উইং কমান্ডার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত ছেলের হাতে মা খুন সীমান্তবর্তী পূজামন্ডপের নিরাপত্তায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না : এমপি নূরুল ইসলাম পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য শারদীয় দুর্গোৎসব ও সাম্প্রদায়িক সম্প্রীতি ‎জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে এমপির অনুদান, সিসি ক্যামেরা ও সড়ক সংস্কারে সহায়তা প্রশাসনের উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল লায়ন্স ক্লাব শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা অস্ট্রেলিয়ার জুটিকে হারিয়ে শেষ ষোলোতে রাঈদ-লিপটন ২৫০ শয্যার হাসপাতালে ৯০০ রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন

ভারতীয় চোরাচালান পণ্য জব্দ, আটক ২

  • আপলোড সময় : ১২-০৪-২০২৬ ০৯:৫৬:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৬ ০৯:৫৬:২০ পূর্বাহ্ন
ভারতীয় চোরাচালান পণ্য জব্দ, আটক ২
স্টাফ রিপোর্টার :: জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ভারতীয় চোরাচালানকৃত বিভিন্ন পণ্যসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় একটি সিএনজিও জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সুনামগঞ্জ সদর উপজেলার বেরিগাঁও গ্রামের আব্দুল কাইয়ুম (৪৭) এবং হাসননগর ময়নার পয়েন্ট এলাকার সিএনজি চালক মো. জায়েদুল হোসেন জাহিদ প্রকাশ অনিক (২৩)। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১০ এপ্রিল) বেলা প্রায় পৌনে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের হালুয়ারগাঁও চেকনিকারা পয়েন্ট এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ভারতীয় চোরাচালানকৃত ওলিভ অয়েল, জিরা, কিসমিসসহ বিভিন্ন পণ্য এবং একটি সিএনজি উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) আব্দুর রহিম জিবান। তার সঙ্গে ছিলেন এএসআই (নিরস্ত্র) সুদীপ চন্দ্র বিশ্বাসসহ অন্যান্য সদস্যরা। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি

প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি