সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে
সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিবৃতি

প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে শিক্ষার্থীদের শপথ পাঠ অবমাননাকর ঘটনা

  • আপলোড সময় : ২২-০৯-২০২৪ ১১:১০:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৪ ১১:১০:৩৭ পূর্বাহ্ন
প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে শিক্ষার্থীদের শপথ পাঠ অবমাননাকর ঘটনা
সুনামকণ্ঠ ডেস্ক :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেনকে শপথবাক্য পাঠ করান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীরা। ওই সভায় উপস্থিত ছিলেন শাবির সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা। আকস্মিক শপথ পাঠের ফলে জোটের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন তারা। শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিজেদের অবস্থান তুলে ধরেন জোটের সমন্বয়ক সিরাজুল হক আবির। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৃহ¯পতিবার (১৯ সেপ্টেম্বর) নবনিযুক্ত উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন শাবির ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’। শিক্ষকদের সঙ্গে আলাদাভাবে আলোচনায় বসার কথা থাকলেও তাদের সময়স্বল্পতা ও ব্যস্ততার কারণে শাবির সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে একসঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার এক পর্যায়ে নবনিযুক্ত উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে সমন্বয়ক ও শিক্ষার্থীরা শপথ পাঠ করান। আগে থেকেই শপথ গ্রহণ স¤পর্কে অবগত না থাকায় এবং ঘটনার আকস্মিতায় সম্মিলিত সাংস্কৃতিক জোট পক্ষে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া দেখানো সম্ভব হয়নি। এই শপথ পাঠ স¤পর্কে শাবির সম্মিলিত সাংস্কৃতিক জোট কোনোভাবেই অবগত ছিল না, ঘটনার সঙ্গে জোটের কোনও স¤পৃক্ততা নেই এবং এই অবমাননাকর ঘটনাকে সমর্থন করে না। উল্লেখ্য, গত বৃহ¯পতিবার বিকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন-১-এর কনফারেন্স রুমে নবনিযুক্ত উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে শপথ বাক্য পাঠ করান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও বিশ্ববিদ্যালয়ের থিয়েটার সাস্টের সভাপতি পলাশ বখতিয়ার। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী শুরু হয় তুমুল সমালোচনা। তবে ঘটনাটিকে অনাকাক্সিক্ষত উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়টির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪