সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ

চিকিৎসার আড়ালে মাদক ব্যবসা, এলাকাবাসীর কাছে ক্ষমা চাইলেন পল্লী চিকিৎসক

  • আপলোড সময় : ১২-০৪-২০২৬ ০৯:৩৬:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৬ ০৯:৩৯:১৩ পূর্বাহ্ন
চিকিৎসার আড়ালে মাদক ব্যবসা, এলাকাবাসীর কাছে ক্ষমা চাইলেন পল্লী চিকিৎসক
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলার জয়নগর বাজারে মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্টতার ঘটনায় এলাকাবাসীর কাছে ক্ষমা চেয়েছেন পল্লী চিকিৎসক হাবিবুর রহমান। এলাকায় চিকিৎসার আড়ালে মাদক ব্যবসা করছেন এমন অভযোগে ১১ এপ্রিল শনিবার বিকেলে জয়নগরবাজারে সালিশের আয়োজন করে বাজার কমিটি। কমিটির তলবে সভায় এসে মাদক ব্যবসার সংশ্লিষ্টতা স্বীকার করে ক্ষমা চেয়ে আগামীতে আর এসব কাজ না করার অঙ্গীকার করেন এলাকাবাসীর সামনে। মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাজার কমিটির সভাপতি মো. মঈন উল হকের সভাপতিত্বে ও বাজার কমিটির সেক্রেটারি মাহমুদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জয়নগর বাজারের পার্শ্ববর্তী ৮-১০টি গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য দেন এলাকার প্রবীণ সালিশকারী মো. আব্দুর রাজ্জাক, অবসরপ্রাপ্ত ইউনিয়ন ভূমি কর্মকর্তা কাজি শামসুল হুদা সোয়েল, সাংবাদিক শামস শামীম, সাবেক মেম্বার আজিজুর রহমান, আমিরুল হক, শমসুন্নুর, বর্তমান মেম্বার নূরুল আমিন, বাজারের ব্যবসায়ী জুলহাস উদ্দিন, সাইদুল আমিন, আকিকুল ইসলাম, মোহনপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মো. সেলিম, বাজারের ফার্মেসি ব্যবসায়ী জাহাঙ্গীর আশরাফ প্রমুখ। আলোচনার শুরুতেই অভিযুক্ত পল্লী চিকিৎসক মো. হাবিবুর রহমান কর্তৃক বাজার এলাকায় পল্লী চিকিৎসার আড়ালে মাদক বিক্রির বিষয়টি আলোচনা হয়। আলোচনা চলাকালে অভিযুক্তের বক্তব্য শুনতে চান সালিশকারীরা।
বক্তব্যে পল্লী চিকিৎসক হাবিবুর রহমান মাদক ব্যবসার কথা স্বীকার করে এলাকাবাসীর কাছে ক্ষমা চান। ভবিষ্যতে আর এসব করবেন না বলে অঙ্গীকার করেন। উপস্থিত হাজারো জনতার সামনে স্বীকারোক্তির পর তাকে ভবিষ্যতে এসব অপকর্ম থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলা হয়, ভবিষ্যতে চিকিৎসার আড়ালে মাদক ব্যবসা করা হলে আইনের আওতায় আনা হবে।

সালিশের সভাপতি ও মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মঈন উল হক বলেন, আমরা মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছি। আজ অভিযুক্ত একজন পল্লী চিকিৎসক তার ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে মুচলেকা দিয়েছেন ভবিষ্যতে এই অপকর্ম করবেন না। আমরা তাকে ভবিষ্যতের সাবধান বাণী দিয়ে ক্ষমা করে দিয়েছি। এলাকায় যারা মাদকের সঙ্গে সংশ্লিষ্ট আছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী