সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা প্রদান আজ জুলাই শহীদ দিবস পালন সরকার জনগণের সাথে বেইমানি করেছে বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল ছাতকের জলাশয়ে মিলছে রাক্ষুসে সাকার মাছ! জিয়াউর রহমান হত্যা মামলার দন্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার

পাথারিয়া ইউপি ভবন নির্ধারিত স্থানে বাস্তবায়নের দাবিতে সভা

  • আপলোড সময় : ১২-০৪-২০২৬ ০৯:৩৩:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৬ ০৯:৩৩:৩৯ পূর্বাহ্ন
পাথারিয়া ইউপি ভবন নির্ধারিত স্থানে বাস্তবায়নের দাবিতে সভা
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়ন পরিষদ ভবন নির্ধারিত স্থানে বাস্তবায়নের দাবিতে ইউনিয়নবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকেল ৫টায় উপজেলার পাথারিয়া ইউনিয়নের গণিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে এই সভার আয়োজন করা হয়। এলাকার প্রবীণ মুরব্বি আব্দুল শহিদের সভাপতিত্বে ও জেলা সিএনজি অটোরিক্সা সমিতির কার্যকরী সভাপতি হারুনুর রশিদ তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সহিদুল ইসলাম। এ সময় আরো বক্তব্য দেন গণিগঞ্জ গ্রামের বাবুল মিয়া, মোশাহিদ মিয়া, আব্দুল হেকিম, আব্দুল খালিক, সাব্বির আহমদ, সাবেক ইউপি সদস্য কবির আহমদ, পল্লী চিকিৎসক নজরুল ইসলাম, গাজীনগর গ্রামের মাওলানা কবির আহমেদ খান, আসামুড়া গ্রামের রুকন মিয়া, হাসারচর গ্রামের নাজির উদ্দিন, জাহানপুর গ্রামের নিজাম উদ্দিন, নগর গ্রামের বিধুর চন্দ্র দাস, আব্দুন নুর সহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের নেতৃবৃন্দ। বক্তরা বলেন, স্বাধীনতা পরবর্তী সময় থেকে এই পর্যন্ত আমাদের ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ নিয়ে নাটক করা হচ্ছে। একটি বিরোধী চক্র আমাদের ইউনিয়ন পরিষদ নিজস্ব জায়গায় নির্মাণ করতে দিচ্ছে না। বর্তমান চেয়ারম্যান শহীদুল ইসলাম অক্লান্ত পরিশ্রম করে আমাদের ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের জন্য চলতি অর্থ বছরে ৪ কোটি ১৮ লক্ষ ৫১ হাজার টাকা স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পাশ করিয়ে এনেছেন। কিন্তু ইউনিয়ন পরিষদের একজন ইউপি সদস্য রোশন আলী হাই কোর্টে রিট করে আমাদের ভবনের কাজ স্থগিত করেছেন। আমার এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এক ব্যক্তির কারণে আমাদের বহুদিনের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে না। সরকারের কাছে আমাদের আহ্বান আমাদের স্বপ্নের ইউনিয়ন পরিষদ ভবন পরিষদের নির্ধারিত জায়গায় দ্রুত নির্মাণ করে আমাদের স্বপ্ন বাস্তবায়ন করুন। না হলে আগামীতে আমরা ইউনিয়নবাসী ঐক্যবদ্ধ হয়ে আরো বড় কর্মসূচি পালন করবো। ইউপি সদস্য রোশন আলী অভিযোগ করে বলেন, আমাদের ইউনিয়নবাসীর মতামত না নিয়ে ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম একাই তার পছন্দের জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের ব্যবস্থা করেছেন। তাই ইউনিয়নবাসীর পক্ষে আমি হাইকোর্টে রিট আবেদন করেছি। আমরা চাই ইউনিয়ন পরিষদ ভবন যেন ইউনিয়নের মধ্যবর্তী স্থানে নির্মাণ করা হয়। ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম বলেন, পুরো পরিষদের মতামতের ভিত্তিতে আমরা ইউনিয়ন পরিষদের নিজস্ব ভূমিতে (গণিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ের পেছনে গণিগঞ্জ বাজারের পাশে) ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিলাম। যাচাই-বাছাই করে স্থানীয় মন্ত্রণালয় থেকে চলতি অর্থ বছরে ৪ কোটি ১৮ লক্ষ ৫১ হাজার টাকা অনুমোদন হয়ে টেন্ডারের প্রক্রিয়া চলাকালে আমার পরিষদের সদস্য রোশন আলী নিজে হাইকোর্টে রিট করেছেন। আমরা যে জায়গা নির্ধারণ করেছি সেটা ইউনিয়নবাসীর মধ্যস্থল জায়গা এবং ইউনিয়ন পরিষদের নিজস্ব ভূমি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স