সুনামগঞ্জ , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাওরাঞ্চলে শিক্ষার সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনার নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি ‎বেলার মামলা নিয়ে কক্সবাজারের উন্নয়ন নিয়ে উদ্বেগে সরকার: মীর শাহে আলম ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন : জামায়াত আমির আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ অসহায় ২০ নারীর হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে পিতা আহত বিকাশ -লিপি- সানোয়ারা দিরাই'র গুনি শিক্ষক ঢাকায় আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎জামালগঞ্জে প্রাথমিক শিক্ষায় অবদানের গুণী স্বীকৃতি পেলেন ৩ শিক্ষক
হাওরে বোরো আবাদ

কোথাও ধান কাটার উৎসব, কোথাও জলের নিচে স্বপ্ন

  • আপলোড সময় : ১১-০৪-২০২৬ ০৮:৫০:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৪-২০২৬ ০৮:৫২:১৭ পূর্বাহ্ন
কোথাও ধান কাটার উৎসব, কোথাও জলের নিচে স্বপ্ন
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দিগন্তজোড়া হাওরাঞ্চলে শুরু হয়েছে আগাম জাতের বোরো ধান কাটার মহোৎসব। কিন্তু এই উৎসবমুখর আবহেই নেমে এসেছে শঙ্কার ছায়া। একদিকে সোনালী ধান ঘরে তোলার ব্যস্ততা, অন্যদিকে অকাল বৃষ্টি ও জলাবদ্ধতায় তলিয়ে যাচ্ছে আধা-পাকা ফসল - দুই বিপরীত চিত্রে এখন হাওরজুড়ে বিরাজ করছে কৃষকের হাসি-কান্নার লড়াই।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ছোট-বড় সব হাওর মিলিয়ে ২ লাখ ২৩ হাজার ৫১১ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া থাকলে প্রায় ১৪ লাখ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে পাকনার হাওর, খরচার হাওরসহ বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশে আগাম জাতের ব্রী-২৮ ও ব্রী-৯৬ ধান কাটা শুরু হয়েছে। উপজেলার কৃষক মারফত আলী বলেন, এবার ১০ কেয়ার জমিতে ব্রী-৯৬ চাষ করেছি। ফলন খুব ভালো হয়েছে, প্রতি কেয়ারে প্রায় ১৮ মণ ধান পাওয়ার আশা করছি।
তবে এই আনন্দের মাঝেই হাওরাঞ্চলে নতুন করে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। গত কয়েক দিনের টানা বর্ষণে হালির হাওর, দেখার হাওর ও শিয়ালমারা হাওরসহ বিভিন্ন নিচু এলাকায় পানি ঢুকে পড়ে। এতে তলিয়ে যাচ্ছে শত শত কৃষকের স্বপ্নের ফসল। অনেক কৃষক বাধ্য হয়ে আধা-পাকা ধানই কেটে ঘরে তোলার চেষ্টা করছেন।
ক্ষতিগ্রস্ত কৃষক আপতাবনুর জানান, আমার ৮০ কেয়ার জমির মধ্যে ১৫ কেয়ার পানির নিচে চলে গেছে। এই ধান আর চাল হবে না, তাই কাঁচা অবস্থায় কেটে গরুর খাদ্য হিসেবে নিতে হচ্ছে। এত কষ্টের ফসল নষ্ট হওয়া খুবই কষ্টের।
কৃষি বিভাগ জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু হলেও পুরোদমে কাটতে আরও কিছুদিন সময় লাগবে। সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক বলেন, জেলায় লক্ষ্যমাত্রার চেয়েও বেশি আবাদ হয়েছে। আগাম জাতের ফলনে কৃষকরা সন্তুষ্ট। তবে কিছু নিচু এলাকায় পানি জমেছে। আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি - ৮০ শতাংশ ধান পেকে গেলে দ্রুত কেটে ফেলতে।
এদিকে, হাওরপাড়ের মানুষের চোখ এখন আকাশের দিকে। কয়েকটি দিন আবহাওয়া অনুকূলে থাকলে এবং বড় ধরনের পাহাড়ি ঢল না এলে ঘাম ঝরানো সোনালী ফসল ঘরে তুলতে পারবেন কৃষকরা। অন্যথায়, আনন্দের এই মৌসুমেই আবারও কান্নায় ভেঙে পড়তে হতে পারে হাওরাঞ্চলের হাজারো পরিবারকে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরাঞ্চলে শিক্ষার সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনার

হাওরাঞ্চলে শিক্ষার সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনার