সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য

দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট : হাসনাত আব্দুল্লাহকে স্পিকার

  • আপলোড সময় : ১১-০৪-২০২৬ ০৮:৩৬:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৪-২০২৬ ০৮:৩৬:৫৩ পূর্বাহ্ন
দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট : হাসনাত আব্দুল্লাহকে স্পিকার
সুনামকণ্ঠ ডেস্ক :: সংসদে উত্তেজিত হাসনাত আব্দুল্লাহকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, এত অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আব্দুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, শুনতে হবে। আর মৌখিক কথাবার্তা স্কোপ খুবই কম। নোটিশ দেবেন, উইল অ্যাডজিকিউটেড অন দ্য নোটিশেস। এখন প্রশ্ন হলো, আইনমন্ত্রী যে কথাটি বলেছেন, এটি পুনর্বিবেচনা করা যেতে পারে। শুক্রবার (১০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ করে স্পিকার এসব কথা বলেন। ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন, ২০২৬’ বিল পাসের পর বিরোধী দলের আপত্তি নিয়ে সংসদ সদস্যদের আলোচনার সময় স্পিকার রুলিং দেন। এ সময় স্পিকার বলেন, মাননীয় বিরোধী দলনেতা আমি একটা কথা বলি- তারপর প্রয়োজন হলে আপনি বলবেন, মাননীয় সদস্যবৃন্দ এটি নিয়ে ৯০টি বিল পাস করা হয়েছে। একটি মাত্র বিল বাকি আছে এবং এই বিলগুলো পাস করার ক্ষেত্রে সরকারি দল এবং বিরোধী দল যে চমৎকার সমঝোতা দেখিয়েছেন, এটাও কিন্তু সংসদীয় ইতিহাসে বিরল। আমার অনেক বয়স হয়েছে, এর আগের ছয়টি সংসদ দেখেছি। এত সুন্দর পরিবেশ, সহযোগিতামূলক পরিবেশ আগে কোনও সংসদে ছিল না। এখানে পুরোনো সদস্য মো. শাহজাহান এবং গাজী নজরুল ইসলাম আছেন, তাদের জিজ্ঞাসা করে দেখেন। অতীতের সংসদগুলোর সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে কী ধরনের পরিবেশ ছিল, কী ধরনের মনোভাব ছিল? কী ধরনের তির্যক, অশ্লীল বাক্যবিনিময় হতো। সেই তুলনায় অনেক ভালোভাবে এই সংসদে শুরু হয়েছে এবং সর্বশেষে আইনমন্ত্রী যে কথাটি বললেন- আপনাদের যে আপত্তি, প্রয়োজন হলে এটারও তো একটা রেমিডি আছে। স্পিকার বলেন, আমি মনে করি এই বিষয়টি নিয়ে এত অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আব্দুল্লাহ- দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, শুনতে হবে, আর মৌখিক কথাবার্তা স্কোপ খুবই কম। নোটিশ দেবেন, উইল অ্যাডজিকিউটেড অন দ্য নোটিশেস। এখন প্রশ্ন হলো, আইনমন্ত্রী যে কথাটি বলেছেন, এটি পুনর্বিবেচনা করা যেতে পারে। আপনারা দরকার হলে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে পরবর্তী অধিবেশনে একটি সংশোধনী বিল আনেন। সেটি নিশ্চয়ই সরকারি দল বিবেচনা করবে। এবং আরেকটি কথা হলো যে সংসদের পরিবেশটা আমরা একটু ভালো রাখি। সংসদের চমৎকার বিগিনিং, এত বড় একটা জুলাই অভ্যুত্থানের পর এই সংসদ গৃহীত হয়েছে। এমন একটা ফেয়ার ইলেকশনের মাধ্যমে আমরা সবাই এখানে এসেছি। এত বড় বিরোধী দল খুব কমই হয়েছে যে ৭৭, ৭৮ জন বিরাট ব্যাপার একটা সংসদে। সুতরাং, আমরা এই স্পিরিট অব কো-অপারেশন নিয়ে সামনে এগোতে চাই। তিনি বলেন, আপনাদের আপত্তি অলরেডি বিবেচনা করবেন বলে আইনমন্ত্রী বলেছেন। এ ব্যাপারে প্রয়োজন হলে আবারও বিলে সংশোধনী আনা যাবে। এই সংসদ পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছে। লেট আস বিয়ার উইথ অল দিস ডিফারেন্সেস। আমরা সকল ধরনের সুবিধা-অসুবিধা, মতানৈক্য কমিয়ে আনতে পারি। গণতন্ত্রের সৌন্দর্যই হলো এর মতভিন্নতা। না হলে তো একটা দলই থাকতো দেশে। এখানে তিন-চারটি দল, অলরেডি আপনারা এখানে রিপ্রেজেন্টেড। সুতরাং, আমি স্পিকার হিসেবে আপনাদের এনশিউর করতে পারি, আই উইল ডু মাই বেস্ট। টু সি দ্যাট অপোজিশন গেটস ইস ডিউ। এটা আমরা নিশ্চয়ই চেষ্টা করবো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি