সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

ভারতে পাচারের সময় ৮৮৫ কেজি ইলিশ জব্দ

  • আপলোড সময় : ২২-০৯-২০২৪ ১১:০৭:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৪ ১১:০৭:৫৫ পূর্বাহ্ন
ভারতে পাচারের সময় ৮৮৫ কেজি ইলিশ জব্দ
স্টাফ রিপোর্টার :: দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৮৮৫ কেজি ইলিশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী বাঁশতলা এলাকা দিয়ে ইলিশের একটি বড় চালান ভারতে পাচার হবে। এমন সংবাদ পেয়ে বাংলাবাজার বিওপির টহল দল আনুমানিক রাত ৩টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবি টহল দল ৮৮৫ কেজি ইলিশ জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত ইলিশের আনুমানিক বাজার মূল্য ২২ লাখ সাড়ে ১২ হাজার টাকা। সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা পুরোপুরি অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ভারতে পাচারের সময় ইলিশের এই চালানটি জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ স্থানীয় কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। উল্লেখ্য, এর আগে ১১ সেপ্টেম্বর একই এলাকা থেকে পাচারের সময় ২৭৫ কেজি এবং গত ৩১ আগস্ট তাহিরপুর উপজেলা সীমান্ত থেকে ৪৬ কেজি ইলিশ জব্দ করা হয়েছিল।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা