সুনামগঞ্জ , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ , ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাল্লায় নিরীহ পরিবারের বাসা দখলে ঘোষণা দিয়ে হামলা ত্যাগী নেত্রীদের মূল্যায়ন চায় বিএনপি’র তৃণমূল দালালের ফাঁদে নিঃস্ব অভিবাসন প্রত্যাশীরা, হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা দিরাইয়ে পৃথক সংঘর্ষে নিহত ২, আহত ২০ ঢাকা-দিল্লি সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান বিল’ পাস শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধ কর্তন পরিদর্শনে জেলা প্রশাসক, মেরামতের নির্দেশ উদ্বোধন হলো ‘মা ও শিশু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’ হাওরে দেশি ধান কাটা শুরু দোয়ারাবাজারে অভিযুক্ত শিক্ষককে কর্মস্থলে ফেরানোর চেষ্টায় শিক্ষার্থীদের বাধা বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষক নিহত উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সাইফুল ইসলাম নিজেদের টাকায় সরকারি সড়ক সংস্কার করলেন এলাকাবাসী ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬’ সংসদে পাস সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টা মামলা : আদালতে নির্দোষ দাবি আরিফ, গউস ও বাবরের নদী খনন উপেক্ষিত ইউনূস সরকারের দুর্নীতির তদন্ত করবে সরকার সুনামগঞ্জে অবৈধ ইটভাটায় দেড় লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ ড. ইউনূস, সাবেক উপদেষ্টা ও প্রেস সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ আজহারীর পর শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া

ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্র রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন

  • আপলোড সময় : ১০-০৪-২০২৬ ১০:৩০:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৪-২০২৬ ১০:৩০:৩৯ পূর্বাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্র রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার :: ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে পরিচালিত দৃষ্টি প্রকল্পের মাধ্যমে দরিদ্র মানুষের বিনামূল্যে ছানি অপারেশনসহ সাধারণ চক্ষু রোগের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এই কার্যক্রমের অংশ হিসেবে বুধবার (৮ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সুনামগঞ্জ সদর উপজেলাধীন নারায়ণতলায় চৌমুহনী বাজারে রহমান ফার্মেসীতে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে উক্ত ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা অসহায় ও দুস্থ্য রোগীদের চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। ক্যাম্পে সর্বমোট ৬১ জনকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। তার মধ্যে ২২ জন চক্ষু রোগীকে ছানি রোগী হিসেবে শনাক্ত করে ১৮ জনকে সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালে নিয়ে ওইদিনই তাদেরকে ছানি অপারেশন করা হয়। উক্ত ১৮ জন রোগীকে পরের দিন বৃহস্পতিবার (৯ এপ্রিল) সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতল থেকে রিলিজ প্রদান করা হয়। রোগীদের বিদায়কালীন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার ক্যাশ অফিসার প্রত্যয় ভট্টাচার্য্য। তিনি বলেন, সুনামগঞ্জের কৃতী সন্তান ডাচ্-বাংলা ব্যাংকের এমডি ও সিইও আবুল কাশেম মোহাম্মদ শিরিনের উদ্যোগে ব্যাংকের অর্থায়নে সারাদেশের মতো সুনামগঞ্জেও দরিদ্র জনগোষ্ঠী বিনামূল্যে চোখের ছানি অপারেশনের সুযোগ পাচ্ছে। এছাড়াও ডাচ্-বাংলা ব্যাংকের সহযোগিতায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান অব্যাহত রয়েছে। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালের ম্যানেজার দুলাল মিয়া। সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালের উদ্যোগে ও ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে অনুষ্ঠিত চক্ষু ক্যাম্পের সর্বমোট ৬১ জন রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ১৮ জন ছানিপরা রোগীদের অপারেশনের পর প্রাপ্ত সুচিকিৎসা পেয়ে স্থানীয় চক্ষু রোগীরা ও জনসাধারণ সন্তোষ প্রকাশ করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স