সুনামগঞ্জ , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা দিরাইয়ে মোটরবাইক দুর্ঘটনায় আহত ২ সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামগঞ্জে দুই যুব সংগঠন পেল ১ লাখ ৭৫ হাজার টাকা অনুদান দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা, মাঠে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী সুনামগঞ্জে এসআরবি উইং কমান্ডার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত ছেলের হাতে মা খুন সীমান্তবর্তী পূজামন্ডপের নিরাপত্তায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না : এমপি নূরুল ইসলাম পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য শারদীয় দুর্গোৎসব ও সাম্প্রদায়িক সম্প্রীতি ‎জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে এমপির অনুদান, সিসি ক্যামেরা ও সড়ক সংস্কারে সহায়তা প্রশাসনের উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল লায়ন্স ক্লাব

দুই মাদক ব্যবসায়ীকে ৩ বছরের সশ্রম কারাদন্ড

  • আপলোড সময় : ১০-০৪-২০২৬ ১০:২৯:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৪-২০২৬ ১০:২৯:৪৫ পূর্বাহ্ন
দুই মাদক ব্যবসায়ীকে ৩ বছরের সশ্রম কারাদন্ড
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুর উপজেলার দুই মাদক ব্যবসায়ীকে ৩ বছরের সশ্রম কারাদন্ড- ও উভয়কে ১০ হাজার টাকা জরিমানা দিয়েছেন আদালত। দন্ড-প্রাপ্তরা হল বিশ্বম্ভরপুর উপজেলা পলাশ ইউনিয়নের কেজাউড়া গ্রামের সামছু উদ্দিনের ছেলে মো. নাজির মিয়া প্রকাশ জাকির ও একই গ্রামের আব্দুল আজিজের ছেলে রফিকুল ইসলাম। বুধবার দুপুরে এই দন্ডের রায় দেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান চৌধুরী। মামলা সূত্রে জানাযায়, ২০১৯ সালের ২৫ আগস্ট সন্ধ্যায় বিশ্বম্ভরপুর উপজেলার কেজাউড়া গ্রামের গুলডুবা ব্রিজের উপর অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ নাজির মিয়া ওরফে জাকির ও মোহাম্মদ রফিকুল ইসলামের দুই মাদক ব্যবসায়িকে আটক করে র‌্যাব। এই ঘটনায় দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালতে মামলা হলে দীর্ঘদিন মামলা শুনানি শেষে বুধবার অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে এই রায় ঘোষণা করেন বিচারক। এদিকে এই রায়ে সন্তুষ্টি জানিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী জিয়াউর রহিম বলেন, এই রায় একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। মাদক প্রতিরোধে আদালতের এই রায় মাইলফলক হয়ে থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
‎মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক

‎মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক