সুনামগঞ্জ , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা প্রদান আজ জুলাই শহীদ দিবস পালন সরকার জনগণের সাথে বেইমানি করেছে বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল ছাতকের জলাশয়ে মিলছে রাক্ষুসে সাকার মাছ! জিয়াউর রহমান হত্যা মামলার দন্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার ঢাকা-সিলেট মহাসড়কের কাজে অন্তহীন বাধা শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, গ্রেফতার ৩ যাদুকাটা, রক্তি ও পাটলাই নদীতে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন হাওরের আতঙ্ক ‘আফাল’ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট একজনের মৃত্যুদন্ড, তিনজনের যাবজ্জীবন শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, আহত ৩

  • আপলোড সময় : ১০-০৪-২০২৬ ১০:২০:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৪-২০২৬ ১০:২০:৪৬ পূর্বাহ্ন
দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, আহত ৩
বিশ্বম্ভরপুর প্রতিনিধি :: বিশ্বম্ভরপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেল ধাক্কা দিলে তিনজন আহত হয়েছেন। বৃহ¯পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শক্তিয়ারখলা সড়কের গ্রামীণ টাওয়ার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন তাহিরপুর উপজেলার বুরুঙ্গাছড়া-বড়ছড়া এলাকার আব্দুল গফুরের ছেলে আলী হোসেন (৪৫), কলাগাঁও এলাকার হাছান আলী (৪৬) এবং লাকমা গ্রামের মুসা মিয়ার ছেলে সোহাগ (২৭)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তারা মোটরসাইকেলে করে সুনামগঞ্জ থেকে নিজ বাড়ির দিকে ফিরছিলেন। পথে সড়কের পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতিতে আসা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে চালকসহ আরোহীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে সেখানে ভর্তি রাখেন এবং গুরুতর আহত মোটরসাইকেল চালক আলী হোসেনকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে রেফার করেন। খবর পেয়ে বিশ্বম্ভরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স