সুনামগঞ্জ , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক

নির্বিঘ্নে ঘরে উঠুক সোনাধান

  • আপলোড সময় : ১০-০৪-২০২৬ ০৯:৫৫:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৪-২০২৬ ০৯:৫৫:৫১ পূর্বাহ্ন
নির্বিঘ্নে ঘরে উঠুক সোনাধান
সুনামগঞ্জের হাওরাঞ্চল আবারও প্রাণ ফিরে পাচ্ছে বোরো ধানের মৌসুমে। ইতোমধ্যে বিচ্ছিন্নভাবে ধানকাটা শুরু হয়েছে, যা কৃষকের মুখে আশার আলো জ্বালিয়েছে। সরকারি হিসেবে অল্প পরিসরে কাটাই শুরু হলেও বাস্তবে হাওরের বিস্তীর্ণ মাঠে কৃষকের ব্যস্ততা বাড়ছে প্রতিদিন। প্রকৃতি অনুকূলে থাকলে এবং কোনো বড় দুর্যোগ না এলে এবারও বা¤পার ফলনের সম্ভাবনা উজ্জ্বল। হাওর মানেই ঝুঁকি আর সম্ভাবনার একসঙ্গে পথচলা। বছরের পর বছর কৃষকরা আগাম বন্যা, শিলাবৃষ্টি, জলাবদ্ধতা ও নানা প্রাকৃতিক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে ফসল ফলান। চলতি মৌসুমেও তার ব্যতিক্রম হয়নি। ইতোমধ্যে শিলাবৃষ্টি ও জলাবদ্ধতায় হাজারো হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি হিসাব একরকম হলেও মাঠের বাস্তবতা আরও উদ্বেগজনক বলে জানিয়েছেন কৃষকরা। তবুও হাওরের কৃষক থেমে থাকেননি। আগাম পাকা দেশি জাতের ধান কাটার মধ্য দিয়ে তারা ঝুঁকি কমানোর চেষ্টা করছেন। পাশাপাশি উন্নত ও হাইব্রিড জাতের ধান ভালো ফলন দিচ্ছে - এটি ইতিবাচক দিক। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে শ্রমিক সংকট ও আধুনিক হারভেস্টার যন্ত্রের অপ্রতুলতা। সময়মতো ধান কাটতে না পারলে যে কোনো মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগে সব পরিশ্রম বৃথা যেতে পারে। দুঃখজনক হলেও সত্য, প্রতি বছরের মতো এবারও ফসলরক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। কোটি কোটি টাকা ব্যয় করেও বাঁধের টেকসই সমাধান না হওয়া আমাদের পরিকল্পনা ও বাস্তবায়নের দুর্বলতাকেই সামনে আনে। হাওরবাসী যেন প্রতি বছরই একই সমস্যার পুনরাবৃত্তির শিকার হচ্ছেন। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এখন সবচেয়ে জরুরি হলো- দ্রুত ও সমন্বিত উদ্যোগ। পর্যাপ্ত শ্রমিক সরবরাহ, কম্বাইন হারভেস্টারসহ আধুনিক যন্ত্রের সংখ্যা বৃদ্ধি, কৃষকদের জন্য সহজ শর্তে সহায়তা এবং মাঠপর্যায়ে প্রশাসনের তৎপরতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি দীর্ঘমেয়াদে টেকসই বাঁধ নির্মাণ ও নদী খননের মতো কার্যকর উদ্যোগ গ্রহণ না করলে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। হাওরের এই সোনালি ফসল শুধু কৃষকের জীবিকা নয়, দেশের খাদ্য নিরাপত্তার অন্যতম ভরসা। তাই হাওরের ধান শুধু একটি অঞ্চলের বিষয় নয়, এটি জাতীয় স্বার্থের সঙ্গেও জড়িত। আমরা প্রত্যাশা করি- প্রকৃতি সহনশীল থাকবে, প্রশাসন দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং সব প্রতিকূলতা কাটিয়ে নির্বিঘেœ হাওরবাসীর ঘরে উঠবে সোনাধান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা

‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা