সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ

দিরাইয়ে পৃথক সংঘর্ষে নিহত ২, আহত ২০

  • আপলোড সময় : ১০-০৪-২০২৬ ০৯:৩৯:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৪-২০২৬ ০৯:৩৯:৪২ পূর্বাহ্ন
দিরাইয়ে পৃথক সংঘর্ষে নিহত ২, আহত ২০
দিরাই প্রতিনিধি :: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের পল্লীতে পৃথক দুটি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন, আহত হয়েছেন ২০ জন। বুধবার সন্ধ্যা ৬টার দিকে দুই গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন গিয়াস উদ্দিন (৫৫)। তিনি রফিনগর ইউনিয়নের রফিনগর (কান্দাহাটি) গ্রামের তাহের উদ্দিন ছেলে। অপরজন আহাদ নুর (২৫), তিনি একই ইউনিয়নের ছাদিরপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে। স্থানীয়রা জানান, হাঁস খাওয়ার বিষয়ের তুচ্ছ ঘটনা নিয়ে রফিনগর গ্রামের পূর্বের হাটির আব্দুল জিহাদ ও সফিক মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষে সফিক মিয়ার পক্ষের গিয়াস উদ্দিন নিহত হন। অপরদিকে একই ইউনিয়নের সাদিরপুর গ্রামে ধান শুকানোর মাঠে (খলা) গাড়ি চালানোকে কেন্দ্র করে ওই গ্রামের হোসেন মিয়া ও আহাদ নুরের লোকজনের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষে আহাদ নুর নিহত হন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক চৌধুরী জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা এবং মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী