জানিগাঁও ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ০৯:১৬:৫১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ০৯:১৬:৫১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের জানিগাঁও ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন হয়েছে। মঙ্গলবার জানিগাঁও গ্রামের মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়। উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষণশ্রী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজ উদ্দিন, জেলা হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি ইয়াকুব বখত বাহলুল, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এর জেলা প্রতিনিধি মুহাম্মদ আমিনুল হক, লক্ষণশ্রী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার আলা উদ্দিন, বাহার মিয়া, ব্যবসায়ী রকিব তালুকদার, জানিগাঁও গ্রামের আব্দুল হাই, সিরাজ মিয়া, প্রবাসী সজিব মিয়া, আশ্বাব আলী, নৌবাহিনী সদস্য (অব.) মহসিন মিয়া, ব্যবসায়ী আব্দুল আলিম প্রমুখ। খেলা পরিচালনায় ছিলেন আব্দুল ওয়াহাব, রাকিব মিয়া, মাসুক আহমেদ, ওলিউর রহমান।
রেফারির দায়িত্ব পালন করেন মাসুক মিয়া, শাহজাহান, ইমরান।
উল্লেখ্য, টুর্নামেন্টে ৪৮টি টিম অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় সাব্বির এফসি বনাম সালেহ আহমদ একাডেমি অংশগ্রহণ করে। ম্যাচে সাব্বির এফসি ১-০ গোলে জয়ী হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ