সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা প্রদান আজ জুলাই শহীদ দিবস পালন সরকার জনগণের সাথে বেইমানি করেছে বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল ছাতকের জলাশয়ে মিলছে রাক্ষুসে সাকার মাছ! জিয়াউর রহমান হত্যা মামলার দন্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার

শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধ কর্তন পরিদর্শনে জেলা প্রশাসক, মেরামতের নির্দেশ

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ০৯:১৪:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ০৯:১৪:১২ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধ কর্তন পরিদর্শনে জেলা প্রশাসক, মেরামতের নির্দেশ
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওরের উথারিয়া ফসল রক্ষা বাঁধ কেটে দেওয়ার অভিযোগে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া। বুধবার দুপুর সাড়ে ১২টায় তিনি বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। স্থানীয় সূত্রে জানা যায়, জলাবদ্ধতা নিরসনের জন্য আস্তমা গ্রামের কয়েকজন কৃষক প্রশাসনকে অবহিত না করেই উথারিয়া ফসল রক্ষা বাঁধের একটি অংশ কেটে দেন। এতে বাঁধটি দুর্বল হয়ে পড়েছে এবং আগাম বন্যার ঝুঁকি বেড়েছে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মো. সামদ্দোহা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আহসান হাবিব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. অলিউল্লাহ, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মনিরুজ্জামানসহ স্থানীয় কৃষক প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া বলেন, প্রশাসনের অনুমতি ছাড়া বাঁধ কাটা একটি শাস্তিযোগ্য অপরাধ। যারা এ কাজে জড়িত, তাদের চিহ্নিত করা হবে এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি সতর্ক করে বলেন, আগাম বন্যায় বাঁধের ক্ষতি হলে দায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। তিনি আরও জানান, আগামী ২-৩ দিনের মধ্যে কাটা অংশ দ্রুত মেরামত করে প্রতিবেদন দাখিলের জন্য পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক ভবিষ্যতে দেখার হাওরের পানি নিষ্কাশনের স্থায়ী সমাধান হিসেবে উথারিয়া বা সুবিধাজনক স্থানে একটি স্লুইসগেট নির্মাণের আশ্বাস দেন। তিনি আশা প্রকাশ করেন, পানি উন্নয়ন বোর্ড এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে এবং এতে কৃষকরা উপকৃত হবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স